ছবি: সংগৃহীত
সারাদেশ

একদিনে শিশুসহ ৩ মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি: নীলফামারীতে পৃথক ঘটনায় শিশুসহ ৩ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: তলিয়ে যাওয়া শিশুর লাশ উদ্ধার

রোববার (২৭ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত জেলার কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সৈয়দপুর শহরের নয়াটোলা মহল্লার বাসিন্দা সোহেল রানার স্ত্রী ফারজানা শান্তা (২৬), কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ছিট রাজীব দুন্দিপাড়া এলাকার রোমান আলীর ২ বছরের ছেলে জোবায়ের ইসলাম ও কিশোরগঞ্জের বাহাগিলি ইউনিয়নের কারবালার ডাঙ্গা সংলগ্ন চাড়ালকাটা নদী খননের বালু স্তুপ থেকে উদ্ধার করা অজ্ঞাত যুবকের পরিচয় মেলেনি।

আরও পড়ুন: খুলনায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু

পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে কিশোরগঞ্জের সদর ইউনিয়নের ছিট রাজীব দুন্দিপাড়া গ্রামের রোমান আলীর ২ বছরের ছেলে জোবায়ের বাড়ির পিছনে খেলতে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের ছোট একটি খালে শিশুটির ভাসমান মরদেহ দেখতে পায়।

তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ দিনে বিকেলে কিশোরগঞ্জের বাহাগিলি ইউনিয়নের কারবালার ডাঙ্গা সংলগ্ন এলাকায় চাড়ালকাটা নদী খননের বালু স্তুপ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: আজ বায়ুদূষণে ঢাকা তৃতীয়

স্থানীয়রা জানান, স্তুপকৃত বালুর নিচ থেকে শিয়াল মরদেহটি টেনে বের করে। পরে এলাকার মানুষ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব কুমার জানান, বাড়ির পাশে খালে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আমাদের লোক ঘটনাস্থলে গিয়েছিল। পারিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রাজধানীতে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

এছাড়া কারবালার ডাঙ্গা সংলগ্ন এলাকায় চাড়ালকাটা নদী খননের বালু স্তুপ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় এখনও জানা যায়নি। তার মুখে দাড়ি আছে, গায়ের চামড়া ফোঁসকা পড়া ও পড়নে কোন কাপড় নেই।

একই দিনে নীলফামারীর (সৈয়দপুরে) সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে ফারজানা নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল বাইক আরোহীর

নিহত ফারজানা সৈয়দপুর রেলওয়ে কারখানার সিএইচআর সপের উপ-সহকারী প্রকৌশলী সোহেল রানার স্ত্রী। তিনি শহরের নয়াটলা ডিআইবি রোড এলাকায় জমজ ২ মেয়েসহ স্বামীর সাথে এক ভাড়ায় বাসায় থাকতেন।

ফারজানা বগুড়ার দুপচাচিয়া উপজেলার গুনাহার পুকুরপাড় এলাকার মৃত শাহীন সরকারের মেয়ে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৭

হাসপাতালে নিহতের স্বামী জানান, অফিস থেকে দুপুরে বাড়িতে ফিরে দেখতে পাই আমার স্ত্রী শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সাথে ছটফট করছে। সাথে সাথে তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক নাজমুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ফারজানার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় বিষয়টি থানায় অবহিত করা হয়।

আরও পড়ুন: ১৫ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

নিহতের স্বামীর কয়েকজন সহকর্মী জানান, সোহেল রানার সাথে এক নারী সহকর্মীর পরকীয়া চলছে। এ নিয়ে পারিবারিক অশান্তি চলছিল।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত হাসপাতালে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের গলায় কালো দাগ দেখা গেছে। তবে শরীরের অন্য কোথায় আঘাতের চিহ্ন নেই।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট শেষে জানা যাবে, এটি হত্যা না আত্মহত্যা।

সান নিউজ/এমএ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা