ছবি-সংগৃহীত
সারাদেশ

মোটরসাইকেল দূর্ঘটনায় নার্সের মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল দূর্ঘটনায় রোজিনা খাতুন (৩৪) নামে এক নার্স নিহত হয়েছেন।

আরও পড়ুন : বিধবার টাকা নিয়ে লাপাত্তা লাইব্রেরী ব্যবসায়ী

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে বিমানবন্দর সড়কের ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোজিনা খাতুন সাঁড়া ইউনিয়নের আড়ামবাড়িয়া গ্রামের আফজাল মালিথার মেয়ে ও শহরের আলো জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স হিসেবে কর্মরত ছিলেন।

আলো জেনারেল হাসপাতালের ম্যানেজার সুমন আলী জানান, হাসপাতালের স্টাফ সোলাইমান হোসেনের স্ত্রীর প্রসববেদনা ওঠায় নার্স রোজিনাকে তার বাড়ি থেকে মোটরসাইকেলে করে আনতে যান সোলাইমান। আসার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে মাথায় আঘাত পান রোজিনা। পরে ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন আহত রোজিনা খাতুনসহ মোটরসাইকেল চালক সোলাইমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনা খাতুনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হাসপাতালের স্টাফদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন : বিশ্ববিদ্যালয় শিক্ষকের লাশ উদ্ধার

মোটরসাইকেল চালক সোলাইমানের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। সেখানে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক আসমা খাতুন জানান, রোজিনা আক্তারকে হাসপাতালে আনার আগেই মারা গেছে। গুরুতর আহত মোটরসাইকেল চালক সোলাইমান হোসেনকে রাজশাহীতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

এ বিষয়ে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকলে মরদেহ হস্তান্তর করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা