সারাদেশ

ডেঙ্গুতে স্কুলশিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি : নড়াইল ভওয়াখালীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : সংকট সমাধানে পাশে থাকবে চীন

বুধবার (২৩ আগস্ট) দুপুরে যশোরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত স্কুল শিক্ষক আকরামুল আলম (৫৫) নড়াইল সদরের রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি পৌর এলাকার ভওয়াখালীতে পরিবারসহ বসবাস করতেন।

আরও পড়ুন : ব্রিকসের নতুন ছয় সদস্যের নাম ঘোষণা

রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তার পরিবারের সদস্যরা জানান, তিনি গত ১১ আগস্ট জ্বর নিয়ে সদর হাসপাতালে গেছেন। পরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থা দ্রুত অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোরে নেওয়া হয়।

আরও পড়ুন : বিএনপির আন্দোলনে জনগণ নেই

সেখানে বেসরকারি হাসপাতালে ডেঙ্গুর পাশাপাশি নিউমোনিয়াও ধরা পড়ে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়। বুধবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নড়াইলের সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে স্কুলশিক্ষকের মৃত্যুর খবর জানতে পেরেছি। আমাদের চিকিৎসকরা ডেঙ্গুর জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। আমরা নিয়মিত প্রচারণা চালাচ্ছি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা