সারাদেশ

বিধবার টাকা নিয়ে লাপাত্তা লাইব্রেরী ব্যবসায়ী

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে অসহায় এক বিধবার ৬ লক্ষ টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে লাইব্রেরী ব্যবসায়ী হান্নান ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে।

আরও পড়ুন : ডেঙ্গুতে স্কুলশিক্ষকের মৃত্যু

পৌর এলাকার কৃষ্ণকাঠি এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের স্ত্রী রুনা বেগমের কাছ থেকে ৩ বছর পূর্বে শহরের চৌমাথার সিটি লাইব্রেরীর সত্ত্বাধিকারী সালাম ও তার দুই ভাই হান্নান ও আলম তাদের প্রয়োজনের কথা বলে কৌশলে বিভিন্ন সময় এ টাকা নিয়ে যায়।

অভিযোগ সুত্রে জানা যায়, পারিবারিক পুর্ব সম্পর্কের সুত্র ধরে ব্যবসায়িক প্রয়োজনের কথা বলে পৌর এলাকার কৃষ্ণকাঠি এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের স্ত্রী রুনা বেগমের কাছ ৩ বছর পূর্বে শহরের চৌমাথার সিটি লাইব্রেরীর সত্তাধিকারী সালাম ও তার দুই ভাই হান্নান ও আলম কৌশলে ৪ লাখ টাকা নেন। পরে দিচ্ছে দিবে বলে আর দেয়নি।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে ধর্ষণের পর হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

সর্বশেষ ২০ জুলাই পুরো টাকা পরিশোধ করবে বলে পুনরায় ব্যুরো বাংলাদেশ সমিতি ও জাতীয় সঞ্চয়পত্র থেকে আবারও টাকা উঠিয়ে ২ লাখ টাকা হান্নান ও তার ভাইদের দেন রুনা বেগম। সেই টাকা না দিয়ে টাল বাহানা শুরু করে। পরে টাকা না দিয়ে বই লাইব্রেরী রেখে পালিয়ে যায়। এ বিষয়ে ঝালকাঠি সদর থানায় মঙ্গলবার একটি অভিযোগ দিয়েছেন রুনা বেগম। দীর্ঘদিন অনেক খুজেও তার কোন হদিস পাওয়াা যায়নি।

রুনা বেগম বলে, এভাবে অনেকের টাকা সে প্রতারনা করে নিয়েছে। হান্নান ও তার ভাইদের কাছ থেকে টাকা উদ্ধার করতে সকলের সহযোগীতা কামনা করেন তিনি। বর্তমানে তিনি তার ৫ সন্তান নিয়ে অর্ধাহারে জীবনযাপন করছেন।

এ বিষয়ে জানতে সিটি লাইব্রেরীর সত্ত্বাধিকারী হান্নানের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও বন্ধ পাওয়ায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : বিশ্ববিদ্যালয় শিক্ষকের লাশ উদ্ধার

তবে তার তার ভাই বরিশাল পোষ্ট অফিসে কর্মরত আ. সালাম জানান, সর্বশেষ ২ লাখ টাকা হান্নান নিয়েছে সেটা আমি জানি। কিন্তু তার পুর্বে যে টাকা নিয়েছে তা আমার জানা নেই।

আরেক ভাই বেগম ফিরোজা আমু ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ইংরেজী শিক্ষক মো. আলম জানান, আমার ভাই টাকা নিয়েছে সেটা সত্যি। আর যিনি আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন, তাকে আমি চিনিনা। তবে হান্নান আমার স্ত্রীর ২ ভড়ি স্বর্ন নিয়ে গেছে। পল্লী দারিদ্র ফাউন্ডেশন থেকে ২ লক্ষ টাকা লোন নিয়েছে। সেখানে আমি গ্যারান্টার। তার জন্য আমরা মুখ দেখাতে পারিনা।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা