সংগৃহীত
সারাদেশ

নারীকে হত্যা করে স্বর্ণালংকার লুট

জেলা প্রতিনিধি: পিরোজপুর জেলার সদর উপজেলা থেকে হাসি রানী ঘড়ামী (৫৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে উত্তর শিকারপুর ডাকুয়া বাড়ী এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: জামালপুরে লাঞ্চিত হলেন সংরক্ষিত সংসদ সদস্য

পরিবারের দাবি, দুর্বৃত্তরা চুরি করতে এসে তাকে হত্যার করার পর স্বর্ণালংকার লুট করে পালিয়ে গেছে।

নিহত ঐ নারী পিরোজপুর শহরের উত্তর শিকারপুর ডাকুয়া বাড়ী এলাকার সত্যেন্দ্র নাথ ঘরামীর স্ত্রী।

নিহতের স্বামী বলেন, তার স্ত্রী হাসি রানী ঘটনার দিন ঘরে একা ছিল। বাড়ির কাজের মহিলা নমীতা রানী ডাকুয়া রাতে তাদের ঘরে এসে দেখতে পায় ঘরের প্রধান দরজা খোলা। এ সময় তার স্ত্রীকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ঘরের ভিতের খুঁজতে গিয়ে বাথরুমে তাকে পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুন: নোয়াখালীতে ২ হাসপাতাল সিলগালা

তিনি চিৎকার দিলে প্রতিবেশীরা এসে হাসিকে মৃত অবস্থায় দেখতে পান। সে সময় তার গলার স্বর্ণের চেইন ও কানের দুল ছিল না। দুর্বৃত্তরা চুরি করতে এসে তাকে হত্যা করে গলার স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে পালিয়ে গেছে বলে অভিযোগ করেন সত্যেন্দ্র নাথ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মৃত্যুর সুনিশ্চিত সঠিক কারণ এখনো জানা যায় নি। বিস্তারিত ময়নাতদন্তের পরে বলা যাবে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা