ছবি : সংগৃহিত
সারাদেশ
জামায়াত নেতা সাঈদীর মৃত্যুতে দুঃখ প্রকাশ

জামালপুরে ছাত্রলীগের ১৯ নেতাকর্মী বহিষ্কার

জামালপুর প্রতিনিধি: জামায়াত নেতা দেলওয়ার হোসেন সাঈদীর মৃত্যুর পর শোক প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস ও বিভিন্ন প্রতিক্রিয়া প্রকাশ করায় জামালপুরে ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: পাবনায় ছাত্রলীগের ৭ নেতাকর্মী বহিষ্কার

বুধবার (১৬ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বাবু ও সাধারন সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত পৃথক তিনটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন—জেলার ইসলামপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, সহ-সম্পাদক মুসা আহমেদ, ইসলামপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য মুরসালিন উদ্দিন, কর্মী মো.আব্দুল কাইয়ুম, মো.জয় মামুন, গাইবান্ধা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মনির সরকার, চরপুটিমারী ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আমিনুল ইসলাম, নোয়ারপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক মো.ইউসুফ আলী, সদস্য আশরাফুল সালেহিন রিয়াদ, মেলান্দহ পৌর শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, মেলান্দহ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান সেতু, নাংলা ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো.বরকতুল্লাহ ফারাজী, হাজরাবাড়ি পৌর শাখার অন্তর্গত ১নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি ফাহিম চৌধুরী, কুলিয়া ইউনিয়ন শাখার অন্তর্গত ২নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সুমন ইসলাম সানি ও জামালপুর সদর উপজেলার (পূর্ব) শরিফপুর ইউনিয়ন শাখার অন্তর্গত ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো.সাইম কবির ও বকশিগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক শোয়েব আল হাসান এবং দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি সাংগঠনিক থানা শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাজেদুল ইসলাম মুসা।

আরও পড়ুন: চুরির দায়ে ৪ জনের যাবজ্জীবন

একইসাথে কেন তাদের বিরুদ্ধে চুড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে না—মর্মে উপযুক্ত কারণসহ আগামী ৭দিনের মধ্যে স্ব-শরীরে জেলা ছাত্রলীগের দপ্তর সেলে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি বাবু বলেন, একজন যুদ্ধাপরাধীর মৃত্যুতে শোক প্রকাশ করায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন ও সচেতনতায় র‌্যালি

সাধারণ সম্পাদক রাব্বি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনের নীতি আদর্শ এবং শৃঙ্খলা ভঙ্গ করার সুযোগ নেই। নীতি আদর্শ পরিপন্থী কাজের জন্য তাদের অব্যাহতি দেয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

টানা বৃষ্টিতে জলাবদ্ধ চট্টগ্রাম, দুর্ভোগে নগরবাসী

টানা কয়েক দিনের ভারী বর্ষণে চট্টগ্রাম নগরীর বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

মিশরে মঞ্চ মাতাতে আসছেন শাকিরা

আগামী ২৮ নভেম্বর বিনোদন সংস্থা ‘ভেঞ্চার লাইফস্টাইল’-এর আয়োজনে মিশ...

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার ১

রাজধানীতে মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)...

রাজধানীতে ডিএমপির অভিযানে চার শতাধিক গ্রেপ্তার 

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা