সংগৃহীত
সারাদেশ

পাহাড় থেকে অস্ত্রসহ আটক ৭ 

জেলা প্রতিনিধি: কক্সবাজারের উখিয়া এলাকার গহিন পাহাড়ে অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সন্ত্রাসী ‘রাসেল বাহিনী’র প্রধান শেখ রাসেল ও তার ৬ সহযোগীকে আটক করেছে।

আরও পড়ুন: শার্শায় মাছের পোনা অবমুক্তকরণ

মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ১২টার দিকে তেলখোলা বটতলী থেকে (র‌্যাব) ৮ টি দেশীয় তৈরি অস্ত্র, গোলাবারুদ ও ২০ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে আটক করে উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন- শেখ রাসেল, মোহাম্মদ ছলিম, নুরুল আমিন, কায়সার উদ্দিন, ছাদেক, সাহাব উদ্দিন ও নুরুল হাকিম। প্রত্যেকেই উখিয়ার পালংখালী ও টেকনাফের রঙ্গিখালী এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: শোক ছাপিয়ে আত্মপ্রচার নেতাদের!

আজ বুধবার (১৬ আগস্ট) দুপুরে র‌্যাব-১৫ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, এলাকার স্থানীয় কিছু জনপ্রতিনিধিদের প্রশ্রয়ে রাসেল বাহিনী দীর্ঘদিন ধরে ডাকাতি, খুন, গুম, দখলবাজি, অপহরণসহ বিভিন্ন অপরাধ করে আসছিল। এসব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে তদন্ত করে প্রমাণ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: ভোলায় আওয়ামী লীগের আলোচনা সভা

তিনি আরও জানান, অভিযানের সময় রাসেল বাহিনীর ৩ সহযোগী পালিয়ে যায়। তাদেরকে গ্রেফতারের অভিযান চালু রয়েছে। রাসেলের বিরুদ্ধে মোট ১৫টি মামলা রয়েছে। এছাড়া বাকিদের বিরুদ্ধে ৩/৫টি করে মামলা রয়েছে। এ বাহিনীর হাতে বিভিন্ন সময় পুলিশ, বিজিবি ও ফরেস্ট গার্ডরা হামলার শিকার হয়েছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা