সংগৃহীত
সারাদেশ
ঘূর্ণিঝড় রেমাল

ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে বিজিবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় সাতক্ষীরায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি), সাতক্ষীরার স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে বিভিন্ন জনসচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে তারা।

সোমবার (২৭ মে) সাতক্ষীরা জেলার নীলডুমুর ব্যাটালিয়নের (১৭ বিজিবি) অধিনায়ক মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার এই তথ্যটি জানায়।

আরও পড়ুন: ঢাকাসহ ৮ বিভাগে ঝরছে বৃষ্টি

তিনি বলেন, বাংলাদেশ ঘূর্ণিঝড় 'রেমাল' মোকাবিলায় বিজিবি সদস্যরা নীলডুমুর ব্যাটালিয়ন ও অধীন বিওপিসমূহের সামনে বিদ্যমান বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবেশ রোধকল্পে এ সময় বালুর বস্তা ফেলে বাঁধ সুরক্ষার ব্যবস্থা করেছেন। এদিকে আবহাওয়ার পূর্বাভাস ও বিপদ সংকেত অনুযায়ী দুর্গত এলাকার জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধসহ নদীতে সকল প্রকার মাছ ধরার নৌকা/ট্রলার গমনাগমন নিরুৎসাহিত করার জন্য মাইকিং করা হচ্ছে।

অধিনায়ক বলেন, এর পাশাপাশি নীলডুমুর বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের আশেপাশের দুর্গত এলাকার মানুষদের নিরাপদে আশ্রয় প্রদান। সেখানে আশ্রয়রত ১৫০ জনেরও বেশি জনসাধারণের মাঝে রান্না করা খাবার, সুপেয় পানি ও শুকনো খাবার সরবরাহ করাসহ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করছি।

আরও পড়ুন: স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিহত ১

তিনি আরও জানান, নীলডুমুর বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এবং নীলডুমুর বাজারে আশ্রয়রত ৩৫০ জনেরও অধিক অসহায় মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। এরইসাথে ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় আগত স্বেচ্ছাসেবকদের মাঝেও নিয়মিত ভাবে খাবার পরিবেশন করা হচ্ছে।

তাছাড়াও বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবিলায় আপদকালীন মুহূর্তে বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য তিন প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা