ছবি: সংগৃহীত
সারাদেশ

স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিহত ১

নিনা আফরিন, পটুয়াখালী: ফুফু ও বোনকে আশ্রয়কেন্দ্রে আনতে গিয়ে স্রোতের তোড়ে ভেসে পটুয়াখালীর কলাপাড়ায় শরিফুল নামে একজন নিহত হয়েছেন।

আরও পড়ুন: খাগড়াছড়িতে গৃহবধুর আত্মহত্যা

তিনি কলাপাড়া উপজেলার ধুলাস্বর ইউনিয়নের অনন্তপাড়া গ্রামের রহিম হাওলাদারের ছেলে।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে কমপক্ষে ৪-৫ ফুট বৃদ্ধি পাওয়ায় বেরীবাঁধ টপকে জেলার রাঙ্গাবালী সদা, চরমোন্তাজ, চর আন্ডা, চর হেয়ার, চর কাসেম ও চালিতা বুনিয়ায় ৬টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় কমপক্ষে ১৫ হাজার মানুষ পানি বন্দী রয়েছেন বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।

কলাপাড়া পানি উন্নয়ন বোর্ডো নির্বাহী প্রকৌশলী মো. রাকিব হোসেন জানান, দুপুরের জোয়ারে বেরীবাঁধ টপকে পানি লোকালয়ে ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। রাতে জোয়ারে পানি আরও বৃদ্ধি পেলে ক্ষতিগ্রস্থ বেরীবাঁধ ধ্বসে যেতে পারে।

আরও পড়ুন: ধেয়ে আসছে রেমাল, উপকূলে আতংক

যোগাযোগ বিচ্ছিন্ন চরমোন্তাজ ইউনিয়নের চর আন্ডা এলাকার তুহিন হাওলাদার (৪২) জানান, তাদের পুরো এলাকাটি মূল ভূখন্ড থেকে নদী দ্বারা বিচ্ছিন্ন। পুরো চরে বেরীবাঁধও নেই। যেভাবে জোয়ারের পানি বাড়ছে, তাতে বড় ধরনের বিপদ হতে পারে।

চর আন্ডায় প্রায় ৫ হাজার লোকের জন্য রয়েছে একটি মাত্র আশ্রয়কেন্দ্র। সেখানে ৪০০-৫০০ লোক আশ্রয় নিতে পারবে। বাকীদের জীবন ঝুঁকির মধ্যে থাকবে বলে দাবি করেন তিনি।

তিনি আরও জানান, দক্ষিণ চর আন্ডার বেরীবাঁধ টপকে পানি লোকালয়ে প্রবেশ করেছে। এতে তলিয়ে গেছে পুরো গ্রাম। গ্রামের দক্ষিণ প্রান্তের প্রায় ২ হাজার মানুষ ইতিমধ্যে পানি বন্দী হয়ে পড়েছে। এছাড়া পানি তোড়ে ভেসে গেছে মাছের ঘের ও ফসলের মাঠ।

আরও পড়ুন: নিষিদ্ধ জালে মাছ ধরায় ৫ জেলে আটক

চালিতা বুনিয়া এলাকার ফারুক ফকির (৪৫) জানান, আগুনমুখা নদীর পেটের ভিতরে চালিতাবুনিয়া ইউনিয়নের অবস্থান। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় দক্ষিণপ্রান্ত দিয়ে জোয়ারের পানি বাঁধ টপকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।

এতে মরিচের ক্ষেত, বাদাম, মিষ্টি আলুসহ রবি ফসলের মাঠ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। জোয়ারের পানিতে প্লাবিত হয়ে কমপক্ষে ২ হাজার মানুষ এ এলাকায় পানি বন্দী রয়েছেন বলে দাবি করেন তিনি।

জেলা প্রশাসক নূর কুতুবুল আলম জানান, প্রতিটি উপজেলায় আশ্রয়কেন্দ্রে লোক আসতে শুরু করেছে। দুপুরের পর থেকে বিকেল ৫টা পর্যন্ত অর্ধলক্ষ লোক আশ্রয়কেন্দ্রে এসেছে। সন্ধ্যার পর লক্ষাধিক লোক আশ্রয়কেন্দ্রে চলে আসবে বলে আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত নিরাপত্তা বাহিনী

তিনি আরও বলেন, দূর্গত এলাকার লোকদের স্বেচ্ছাসেবক, ইউপি সদস্য, চৌকিদার ও সমাজকর্মীদের মাধ্যমে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হচ্ছে। যারা আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন, তাদের জন্য সরকারের তরফ থেকে খাবারের ব্যবস্থা হচ্ছে।

ঘূর্ণিঝড়ের ক্ষতি কমিয়ে আনতে কাজ করে যাচ্ছে জেলা প্রশাসন। মেডিকেল টিম ও রেসকিউ টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া পর্যাপ্ত শুকনো খাবার ও ওষুধ মজুদ আছে বলেও জানান জেলা প্রশাসক।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা