সারাদেশ

কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে বরিশালে ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. এমদাদুল হক মনিরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মঙ্গলবার (২৫ আগস্ট) মামলাটি করেন কাঁঠালিয়া উপজেলার আমুয়া গ্রামের এক তরুণী। এ মামলায় ধর্ষণে সহযোগিতার অভিযোগে আরও একজনকে আসামি করা হয়।

আদালতের বিচারক আবু শামীম আজাদ বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্ত করে ৪ অক্টোবরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

অভিযোগকারীর আইনজীবী আবুল কালাম আজাদ জানান, ‘ওই নারী ২০১৭ সালে এইচএসসি পাস করে তৎকালীন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমদাদুল হক মনিরের কাছে চাকরির জন্য যান। মনির ওই নারীকে প্রথমে প্রেমের ও পরে বিয়ের প্রস্তাব দেন। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বরিশাল নগরীর আগরপুর রোডে একটি ভাড়া বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে কাগজে স্বাক্ষর নিয়ে বিয়ে হয়েছে দাবি করে বিভিন্ন সময় ধর্ষণ করেন। এমাদুল হক মনির গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর থেকেই পাল্টে যায় তার চরিত্র। সম্প্রতি মনির তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন। এ ঘটনায় ওই নারী নিজেই আদালতে মামলাটি করেছেন।’

নির্যাতিত ওই নারী বলেন, ‘মনির আমাকে চাকরি না দিয়ে স্ত্রী হওয়ার কথা বলেন। আমি সরল বিশ্বাসে ভালোবেসে ফেলেছি। কিন্তু তিনি ভালোবাসার মর্যাদা রাখেননি। আমাকে বিয়ের কথা বলে কাগজে সই নিয়ে এখন তা অস্বীকার করছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।’

কাঁঠালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক মনির বলেন, ‘প্রতিপক্ষের লোকজন আমার মর্যাদা নষ্ট করতে এক নারীকে দিয়ে মিথ্যা মামলা করিয়েছেন। এ বিষয়ে এখনো আমি কিছু জানি না।’

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, ‘আদালতের নির্দেশনা এখনো হাতে পাইনি। হাতে আসার পরে নির্দেশনা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা