ফাইল ফটো
সারাদেশ
উলিপুর

সদ্য বিবাহিত তরুণীর গলা কাটা লাশ উদ্ধার

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: কু‌ড়িগ্রা‌মের উলিপুরে রোকাইয়া আক্তার রিং‌কি (১৮) না‌মের এক সদ্য বিবাহিত তরুণীর গলা কাটা লাশ উদ্ধার ক‌রে‌ছে থানা পু‌লিশ।

আরও পড়ুন: ত্রিশালের আলোচিত ভিক্ষুক এবার এমপি প্রার্থী!

রোববার (১৩ আগস্ট) উপ‌জেলার পান্ডুল ইউনিয়‌নে তে‌লিপাড়া এলাকায় তরুণীর বাবার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা‌টি ঘ‌টে‌ছে। রিংকি ওই এলাকার রেজাউল ক‌রি‌মের মে‌য়ে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন পান্ডুল ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গে‌ছে, প্রায় ৫ মাস আগে রেজাউল ক‌রি‌মের মে‌য়ে রিং‌কির বি‌য়ে হয় ধরনীবাড়ী ইউনিয়নের মাঝ‌বিল এলাকার এক সেনা সদস্যের সাথে। রিং‌কির স্বামী চাকরির সুবা‌দে চট্টগ্রা‌মে থাকেন।

আরও পড়ুন: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্বামী কর্মস্থ‌লে থাকায় বি‌য়ের পর থে‌কে রিং‌কি প্রায় সময় তার বাবার বা‌ড়ি‌তেই থাকতেন। গতকাল শ‌নিবার রাগ করে মেয়েটির বাবা তার কর্মস্থল লালমনিরহাট পাটগ্রামে চলে যান।

আর মেয়ের মা চলে যায় রিংকির নানা বাড়িতে। রাতে তার দাদা-দাদি এবং ছোট ভাই বাড়িতেই ছিল। অন্য রা‌তে রিংকি তার মায়ের সঙ্গে ঘুমালেও গত শনিবার রাতে একাই ঘরে ঘুমিয়ে পড়েন।

সকা‌লে তার সাড়া শব্দ না পে‌য়ে দরজা ভে‌ঙে ঘ‌রে ঢু‌কে গলা কাটা লাশ দেখ‌তে পায় স্বজনরা।

আরও পড়ুন: দায়িত্ব নিলেন মেয়র আলহাজ্ব নাসির উদ্দীন

খবর পে‌য়ে পুলিশ লাশ উদ্ধার ক‌রে। এ ঘটনায় কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মাহফুজুল ইসলামসহ পুলিশের ঊদ্ধর্তন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন ক‌রে‌ছেন।

এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

অসহায় বৃদ্ধের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতপরিচয় পড়ে থাকা বৃদ্ধ হেমায়...

নানাবাড়িতে ৪ বছরের শিশুর মৃত্যু, হত্যার অভিযোগ বাবার 

মাদারীপুরের কালকিনি উপজেলার নানাবাড়িতে বেড়াতে গিয়ে চার বছর বয়সী শিশু হাফিজুর...

শাকিব খানের পোস্ট , ফিরছে টিম ‘বরবাদ’

বৃহস্পতিবার (২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন শাকিব...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানুন উপকারিতা ও ঝুঁকি

বর্তমানে ওজন নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে টানা ২৪ ঘণ্টা না খেয়ে থাকার প্রবণতা বাড়...

গণমিছিল সফল করার আহ্বান ১১ দলীয় ঐক্যের

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১ দলের ঘোষিত কর্মসূচি বাস্তব...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা