ছবি : সংগৃহিত
সারাদেশ
বেনাপোল পৌরসভা

দায়িত্ব নিলেন মেয়র আলহাজ্ব নাসির উদ্দীন

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল পৌরসভার নগর ভবনে মেয়রের দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত মেয়র আলহাজ্ব মোঃ নাসির উদ্দীন।

আরও পড়ুন: মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

পৌরসভা প্রধান নির্বাহী কর্মকর্তা শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা ইসলামের কাছ থেকে মেয়রের দায়িত্ব বুঝে নেন তিনি।

রোববার (১৩ আগস্ট) দুপুরে এ উপলক্ষে পৌর ভবনে এক অনুষ্ঠানের আয়েঅজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের এমপি শিল্পপতি শেখ আফিল উদ্দিন।

আরও পড়ুন: বর্জ্য থেকে উৎপাদিত হচ্ছে বিভিন্ন সামগ্রী

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, কোষাধ্যক্ষ অহিদুজ্জামান অহিদ, বেনাপোল পৌর আওয়ামী লীগের সভাপতি এনামুল হক মুকুল, যশোর জেলার মহিলা যুবলীগের সাধারণ সম্পাদিকা সালমা আলম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন, বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফেনীর স্বপন মিয়াজি সভাপতি

উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর পর গত ১৭ জুলাই বেনাপোল পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোঃ নাসির উদ্দীন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সাম...

গণপূর্তের ৪০৯ প্রকৌশলীর লটারিতে বদলি

লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৪০৯ জন প্রকৌশলীকে বদলি ও পদায়ন করা হয়েছে। র...

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া

বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ও দিয়েগো ম্যারাডোনার সাবেক সতী...

আওয়ামী লীগের ১০ নেতাকর্মী কারাগারে

চট্টগ্রামে ১৫ আগস্টের কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...

বিদ্যুৎ-গ্যাস সংকট সমাধানে প্রয়োজন দুই বছর: অর্থমন্ত্রী

দেশে চলমান বিদ্যুৎ ও গ্যাসের সংকট সমাধানে সর্বনিম্ন দুই বছর সময় লাগবে বলে জান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা