সারাদেশ

পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতাকে নির্যাতনের অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিনকে (২৮) পুলিশ হেফাজতে ঝুলিয়ে পিটিয়ে দুই দফায় নির্যাতনের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন : জলদস্যু বাহিনীর প্রধানসহ আটক ৮

রোববার (১২ আগস্ট) দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে রুহুল আমিনের বাবা ফল ব্যবসায়ী আব্দুল খালেক হাওলাদার এ অভিযোগ করেন। এসময় তিনি ছেলের সুচিকৎসা ও মুক্তি এবং এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ১০ আগস্ট জেলা পরিষদের সামনে একটি হোটেলে নাস্তা খাচ্ছিল তার ছেলে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমিন। এ সময় হোটেল মালিককে তিন ব্যক্তি গালাগাল করছিল। রুহুল আমিন তাদের নিষেধ করায় ওই তিন ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাকে মারধর করে। এক পর্যায়ে নিজেকে বাঁচাতে গিয়ে পুলিশ সদস্য আলাউদ্দিন আহত হয়।

আরও পড়ুন : প্রবাসী স্ত্রীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি

এ ঘটনাকে কেন্দ্র করে রুহুল আমিনকে গ্রেফতার করে তাঁর বিরুদ্ধে পুলিশ সদস্যকে মারধর ও সরকারি কাজে বাঁধাদানের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। পুলিশ সদস্য আকরাম হোসেন বাদী হয়ে ঝালকাঠি থানায় এ মামলা দায়ের করেন। তাকে থানায় এনে দ্বিতীয় দফায় ঝুলিয়ে বেদম পিটিয়ে নির্যাতন করা হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। এতে তার একটি পা ভেঙ্গে গেছে বলেও জানান তিনি। তার বিরুদ্ধে কোন প্রকার অভিযোগ নেই। সে একটা ভদ্র ছেলে।

নির্যাতনের কারণে রুহুল আমিন দাঁড়াতে পারছিল না বলেও জানান তাঁর পরিবার। এমন পরিস্থিতিতে তাকে হাসপাতালে সুচিকিৎসা না দিয়েই কারাগারে পাঠানো হয়। আহত রুহুল আমিনের সুচিকৎসা ও অবিলম্বে তাঁর মুক্তি দাবি করা হয় সংবাদ সম্মেলন থেকে। সংবাদ সম্মেলনে রুহুল আমিনের মা শেফালী বেগম ও বোন রেখা আক্তার এবং রিতু আক্তার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : পুলিশকে পিটিয়ে ছাত্রলীগ নেতা জেলে!

সংবাদ সম্মেলনে রুহুল আমিনের পরিবার দাবি করেন, হোটেলে নাস্তা করার সময় যে ঘটনা ঘটেছে, এখানে পুলিশের কাজে বাঁধা দানের কোন বিষয় ছিল না। অথচ পুলিশ মামলা দিয়েছে পুলিশের কাজে বাঁধা দানের অভিযোগ। মিথ্যা এ মামলাটি প্রত্যাহারেরও দাবি জানান ছাত্রলীগ নেতার পরিবার। ঘটনার পর থেকে ঐ দোকানটিও পুলিশ চাপ প্রয়েগ করে বন্ধ রেখেছে বলে জানান তারা।

এ বিষয়ে ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন সরকার জানান, পুলিশ সদস্যরা গাড়ির কাজ করে দোকানে নাস্তা খেতে গিয়ে হামলার স্বীকার হয়। তাই পুলিশ সদস্যকে মারধর ও সরকারি কাজে বাঁধাদানের অভিযোগে মামলা হয়েছে। রুহুল আমিনকে মারধর করা হয়নি। তবে তাকে হাসপাতালে নেওয়া হয়েছিল।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা