সারাদেশ

পুলিশকে পিটিয়ে ছাত্রলীগ নেতা জেলে!

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে তুচ্ছ কারণে এক পুলিশ সদস্যকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমীন ওরফে সায়মনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত ৯টায় জেলা পুলিশ লাইনস ও জেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য মো. আলাউদ্দিনকে (৩২) প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলেও গুরুত্বর অবস্থায় পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলাউদ্দিন জেলা পুলিশের যানবাহন শাখায় কর্মরত।

গ্রেফতার রুহুল আমীন ওরফে সায়মন শহরের কৃষ্ণকাঠি এলাকার আঃ খালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে আলাপকালে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টায় আলাউদ্দিন ও আকরাম হোসেন নাম দুই পুলিশ সদস্য জেলা পরিষদের সামনে নাস্তা খাচ্ছিলেন। খাবারে লবণ কম হওয়া নিয়ে দোকানদারের সাথে পুলিশ সদস্য আলাউদ্দিনের তর্ক হয়। সেখানে উপস্থিত জেলা ছাত্রলীগ সহ-সভাপতি রুহুল আমীন সায়মন চা দোকানির পক্ষ নিয়ে পুলিশ সদস্য দুজনের সঙ্গে বাকবিতন্ডা শুরু করে।

আরও পড়ুন : কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেফতার

একপর্যায়ে সায়মন দোকানে থাকা জ্বালানি কাঠ উঠিয়ে সরাসরি পুলিশ সদস্য আলাউদ্দিনের মাথায় আঘাত করে। এতে তাঁর মাথায় জখম হলে সাথের পুলিশ সদস্য আকরামসহ স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। রাতেই তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। পরে রাতেই কৃষ্ণকাঠি এলাকা থেকে ছাত্রলীগ নেতা রুহুল আমীন সায়মনকে আটক করে পুলিশ।

এ ঘটনায় জেলা পুলিশ লাইনস এর কনেষ্টবল আকরাম হোসেন বাদী হয়ে অভিযুক্ত জেলা ছাত্রলীগ নেতা সায়মনকে আসামী করে পুলিশ এ্যাসল্ট, সরকারী কাজে বাধা দানের অভিযোগে থানায় মামলা (নং-০৯, দ:বি: ১৮৬,৩৩২,৩৩৩,৫৫৭ ও ৫০৬ ধারা) দায়ের করেছে।

শুক্রবার সায়মনকে মামলায় গ্রেফতার দোখিয়ে আদালতে সোপর্দ করলে আদালত জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরন করেছে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই সাখাওয়াত।

আরও পড়ুন : ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মেয়ের মামলা

এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ জানায়, তিনি সংগঠনিক কাজে ঢাকায় অবস্থান করছে। তাই ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমীন ওরফে সায়মনের আটকের প্রকৃত কারন জানতে পারিনি। তবে এ ব্যাপারে মামলার কপি হাতে পেয়ে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ঝালকাটি সদর থানার অফিসার ইনর্চাজ মো: নাসির উদ্দিন সরকার বলেন, পুলিশ এসাল্ট মামলার আসামীকে রাতেই আটক করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসংখ্যা নয়, মানবসম্পদ: বাংলাদেশের সামনে নতুন চ্যালেঞ্জ

সংখ্যার হিসেবে বিশ্বের অষ্টম বৃহৎ জনসংখ্যার দেশ বাংলাদেশ। একসময় জনসংখ্যাকে উন...

আহলাদীপুর হাইওয়ে পুলিশ: মহাসড়কের প্রহরী

‎প্রায় দেড় যুগ ধরে রাজবাড়ীর ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর, গোয়ালন্দ মোড়,...

বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমলেও আবারও ভারি বর্ষণের শঙ্কা

টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপ...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপারভাইজরি কমিটির এক সভা ১৩ জু...

দলীয় কার্যক্রম জোরদারে বিএনপির সব ইউনিটকে সক্রিয় হওয়ার নির্দেশ

দলীয় কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল করতে বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত স...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে রাতেও চলছে শিক্ষার্থীদের আন্দোলন

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ ক...

সুন্দরগঞ্জে ভয়াবহ জলাবদ্ধতায় আমন ধানের বীজতলা ও সবজির ব্যাপক ক্ষতি

টানা ভারি বর্ষণে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা এখন পানির নিচে...

গাইবান্ধার চরাঞ্চলে মূল্যবান ভারী খনিজ বালু আহরণের কর্মযজ্ঞ

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদের বিস্তীর্ণ চরাঞ্চলে বাণিজ্যিকভাবে মূল্যবান ভারী খন...

‘মান্নাত’ নিয়ে আইনি জটিলতার অবসান শাহরুখ খানের 

বলিউড অভিনেতা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাড়ি ‘মান্নাত’ নিয়ে চলা আইন...

৭ বছর পর বড় পর্দায় ফিরছেন গোবিন্দ 

নব্বইয়ের দশকের জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ দীর্ঘ সাত বছরের বিরতি শেষে আবারও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা