ছবি-সংগৃহীত
সারাদেশ
জামালপুরে সাংবাদিক রব্বানী হত্যা

চেয়ারম্যানসহ ৫ আসামির জামিন না মঞ্জুর

শওকত জামান, জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক রব্বানী হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ৫ জনের জামিন না মঞ্জুর করেছে আদালত। এ নিয়ে ৩য় বারের মতো আসামিদের জামিন আবেদন না মঞ্জুর করা হয়েছে।

আরও পড়ুন : টানা বৃষ্টিতে চট্টগ্রামে বাড়ছে ভোগান্তি

সোমবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১২ টার দিকে জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বকশিগঞ্জ আমলী আদালতের বিচারক তানভীর আহম্মেদ ৫ জনের জামিন আবেদন না মঞ্জুর করেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী এডভোকেট ইউসূফ আলী জানান, সাংবাদিক রব্বানী হত্যা মামলায় গ্রেফতার ১৭ আসামীর মধ্যে প্রধান আসামী মাহমুদুল আলম বাবু, মকবুল হোসেন, জাকিরুল, রেজাউল ও মনিরুজ্জামান জামিনের আবেদন করেন। বিচারক বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে তাদের জামিন আবেদন না মঞ্জুর করেন। এ নিয়ে ৩য় বারের মতো আসামীদের জামিন আবেদন না মঞ্জুর করা হয়েছে।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট মোহাম্মদ হক ও এডভোকেট আব্দুল গফুর।

আরও পড়ুন : ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

উল্লেখ্য, গত ১৪ জুন কাজ শেষে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি এলাকায় হামলার শিকার হন বাংলা নিউজের সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এই ঘটনায় ১৭ জুন নিহত রব্বানীর স্ত্রী বাদী হয়ে ইউপি চেয়ারম্যান বাবুসহ ২২ জনের নামে বকশিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আরো ২০ থেকে ২৫ জনকে অজ্ঞাত আসামী করা হয়।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা