সারাদেশ

তজুমদ্দিনে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ

ভোলা প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনে নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ সেন্টার সোনাপুর ইউনিয়ন শাখার উদ্বোধন ও শোকের মাস আগস্ট উপলক্ষে দিনব্যাপী ফ্রি ডেন্টাল চেকআপ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ১০ প্রাণহানি

মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১১টায় সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ সেন্টার এর আয়োজনে ও ইয়ুথ ভোলা-৩ এর সার্বিক সহযোগিতায় মাসিক কোর্সে সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ ও সৃজনশীল অগ্রগামী উন্নয়ন সংসদ এর আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে দাঁতের চিকিৎসা সেবা প্রদান অনুষ্ঠানে নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি আইসিটি প্রশিক্ষণ সেন্টার তজুমদ্দিন শাখার পরিচালক সাদির হোসেন রাহিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, সোনাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, প্রেসক্লাব সাবেক সভাপতি রফিক সাদী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুজ্জামান নয়ন, লালমোহন প্রশিক্ষণ সেন্টারের পরিচালক নজরুল ইসলাম শুভরাজ, ডেন্টিস্ট টিটু মজুমদার প্রমূখ।

আরও পড়ুন : সাধারণ ক্ষমা পেলেন সু চি

নূরুন্নবী চৌধুরী শাওন ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার ২০১৬ সালে উদ্বোধনের পর থেকে প্রায় ৩ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে বেসিক কোর্স, গ্রাফিক্স ডিজাইন কোর্স ও ইংলিশ স্পোকেন কোর্সের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন

নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জে এক রাতে পৃ...

পর্যটন কার্নিভাল স্থানে গাছ কাটার খবর অপপ্রচার

সমাজিক যোগাযোগ মাধ্যমে ঝাউবাগান কেটে পরিবেশ ধ্বংস...

১৪টি প্রদেশ করার গুঞ্জনে তোলপাড় পাকিস্তানে!

পাকিস্তানের বিদ্যমান প্রশাসনিক কাঠামোতে ঐতিহাসিক পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছে...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

কুলাউড়ার সাবেক এমপি শাহীনের বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যা মামলা

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক স্বতন্ত্র সংসদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা