সারাদেশ

জামালপুরে মহিলা মাদ্রাসায় হামলা

প্রতিনিধি জামালপুর : জামালপুরে আল-জামিয়াতুল হাবিবিয়া কওমী মাদ্রাসার মহিলা শাখায় হামলা ও ভাঙচুর করেছে সাবেক বিএনপির যুগ্ন সম্পাদক মিলন আনসারী।

আরও পড়ুন : ডেঙ্গুতে আরও ১০ প্রাণহানি

মঙ্গলবার সকালে শহরের শহীদ হারুন সড়কের চামড়াগুদাম এলাকায় এ ঘটনা ঘটে।

আল-জামিয়াতুল হাবিবিয়া কওমী মাদ্রাসার মোহতামিম মাওলানা মো: হাসান আলী বলেন, সকালে মিলন আনসারী আতর্কিত হামলা চালিয়ে মহিলা শাখার টিনের বাউন্ডারী ভাঙচুর শুরু করে। ভাঙচুরের এক পর্যায়ে লাঠি নিয়ে মাদ্রাসার অভ্যন্তরে প্রবেশ করে আমাদের মারতে তেড়ে আসে। স্থানীয় মুসুল্লিরা সন্ত্রাসী মিলন আনসারীর হাত থেকে আমাদের রক্ষা করেন।

আরও পড়ুন : সাধারণ ক্ষমা পেলেন সু চি

আল-জামিয়াতুল হাবিবিয়া কওমী মাদ্রাসা কমিটির সাধারন সম্পাদক ডা: আহমদ ইউনুস বলেন, বিনা কারনে মাদ্রাসায় হামলা চালিয়ে ভাঙচুরকারী মিলন আনসারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।

আল-জামিয়াতুল হাবিবিয়া কওমী মাদ্রাসা মসজিদের খতিব মাওলানা মো: মোফাজ্জল হোসেন বলেন, মাদ্রাসার উপর হামলা চালিয়ে আমাদের ধর্মীয় অনুভুতিতে আঘাত হেনেছে। হামলাকারী মিলন আনসারীর দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করছি।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর খুনিদের আনার চেষ্টা চলছে

অভিযোগ বিষয়ে মিলন আনসারী বলেন, রাতে বাড়ি ফেরার পথে মাদ্রাসার টিনের বাউন্ডারীর সাথে আমার গাড়ী ধাক্কা খায়। আমি রাগান্বিত হয়ে মাদ্রাসার টিনের বেড়া ভাঙচুর করেছি। সেটা আমার ভুল হয়েছে।

এ ব্যপারে মাদ্রাসার সাধারন সম্পাদক ডা: আহম্মদ ইউনুস বাদি হয়ে মিলন আনসারীসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা