প্রবীণ সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না আর নেই
সারাদেশ

প্রবীণ সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্না আর নেই

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: দৈনিক জন্মভূমির সাবেক সম্পাদক এবং খুলনা প্রেসক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাবেক সভাপতি ওয়াদুদুর রহমান পান্না ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ..... রাজিউন)।

শনিবার (২২ আগস্ট) বিকেলে তিনি নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি বেশ কয়েকদিন ধরে ফুসফুস ও হৃদপিণ্ডে সমস্যার কারণে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি ভাই, বোনসহ অসংখ্য, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক ওয়াদুদুর রহমান পান্নার মরদেহ রোববার (২৩ আগস্ট) সকাল ১০টায় জোহরা খাতুন স্কুলে এবং ১১টায় খুলনা প্রেসক্লাবে নিয়ে যাওয়া হবে। জোহরের নামাজের পর পশ্চিম বানিয়াখামার মোড়ল বাড়ি জামে মসজিদের সামনে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে তাকে দাফন করা হবে।

ওয়াদুদুর রহমান পান্না ষাটের দশকে সাপ্তাহিক জন্মভূমি পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। তিনি দৈনিক বাংলার বাণীর জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। দৈনিক জন্মভূমি পত্রিকায় দীর্ঘদিন বার্তা সম্পাদকের দায়িত্ব পালনের পর সম্পাদক শহীদ সাংবাদিক হুমায়ূন কবীর বালুর মৃত্যুর পর তিনি সম্পাদকের দায়িত্ব নেন। দীর্ঘদিন ওই পদেই তিনি দায়িত্ব পালন করেছেন।

তিনি খুলনা প্রেসক্লাবের সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) এর সহ সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন। তিনি নগরীর জোহরা খাতুন শিশু বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে সম্পৃক্ত ছিলেন।

ওয়াদুদুর রহমান পান্নার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ নির্বাহী সদস্যরা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে), মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নসহ (এমইউজে) বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা