উপকূলে স্থায়ী-টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
সারাদেশ

উপকূলে স্থায়ী-টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: উপকূলীয় এলাকায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে খুলনায় মানববন্ধন করেছে সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোট, লিডার্স এবং সচেতন সংস্থা।

শনিবার (২২ আগস্ট) নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধনে বক্তারা বলেন, স্থায়ীভাবে বাঁধ সংস্কারের অভাবে উপকূলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে চলেছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে কয়েকশ ঘর-বাড়ি। প্লাাবিত হচ্ছে গ্রামের পর গ্রাম। জীবিকা হারিয়ে অসংখ্য মানুষ উদ্বাস্তু। জলবায়ূ পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগকে মাথায় রেখে উপকূলীয় এলাকায় স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্রের সভাপতিত্বে মানববন্ধনের সমাবেশ পরিচালনা করেন পরিবেশ সুরক্ষায় উপকূলীয় জোটের সদস্য সচিব এস এম ইকবাল হোসেন। বক্তব্য দেন জোটের আহ্বায়ক এস এম শাহনেওয়াজ আলী, কৃষি ও পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি শ্যামল সিংহ রায় বাবলু, খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক আ ফ ম মহসীন, খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সিজানুর রহমান বাবু, জনউদ্যোগের মহেন্দ্রনাথ সেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাকিলা পারভীন, অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার, সাংবাদিক কৌশিক দে বাপি, শেখ মফিদুল ইসলাম, এম এ কাশেম, শাহ মামুনুর রহমান তুহীন, শেখ মো. নাসির উদ্দিন, এস এম এ রহিম, অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপ্পি প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, টেকসই বাঁধের অভাবে প্রতিনিয়ত উপকূলের কোনো না কোন স্থানে বাঁধ ভাঙছে। এতে উপকূলীয় এলাকার মানুষের দুর্ভোগ বাড়ছে। ষাটের দশকে তৈরি করা বাঁধ যতোই সংস্কার করা হোক না কেন, কোনোভাবেই ওই অঞ্চলকে সুরক্ষা দিতে পারবে না। তাই দ্রুত জলবায়ূ পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগকে বিবেচনায় রেখে নতুন পরিকল্পনায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে।

বক্তারা সরকারের নেওয়া প্রকল্পগুলোর কাজ দ্রুত শুরুসহ কয়েকটি দাবি জানান। সেগুলো হচ্ছে, বাঁধ রক্ষণাবেক্ষণে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের আওতায় জরুরি তহবিল গঠন ও বাঁধ ব্যবস্থাপনায় স্থানীয় সরকারকে সম্পৃক্ত করা, চিংড়ি বা কাঁকড়ার ঘের তৈরিতে সরকারি নিষেধাজ্ঞা দ্রুত কার্যকর এবং উপকূলের সার্বিক উন্নয়নে পৃথক বোর্ড গঠন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা