স্বাস্থ্যবিধি মেনে এবার দুর্গাপূজা উদযাপন
সারাদেশ

‘স্বাস্থ্যবিধি মেনে এবার দুর্গাপূজা উদযাপন’

নিজস্ব প্রতিবেদক:

ফরিদপুর: এ বছর স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা উদযাপন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফরিদপুর জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি ড. যশোদা জীবন দেবনাথ সিআইপি। বন্যাকবলিত এলাকায় পূজা উদযাপনে বিশেষ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।

ফরিদপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে তিনি পরিছন্নতার কাজে নিয়োজিত মানুষকে এক লাখ টাকা দেওয়ারও ঘোষণা দেন। বলেন, ‘ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছে অনেকবার। আগামীতেও এ ধারা বজায় রাখতে ভূমিকা রাখবো।’

শনিবার (২২ আগস্ট) বেলা সাড়ে এগারোটা থেকে এ ভার্চুয়াল মিটিংয়ে ২১ জন সংবাদকর্মী অংশ নেন। ড. যশোদা জীবন দেবনাথ টেকনোমিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বেঙ্গল ব্যাংকের পরিচালক।

ড. যশোদা বলেন, ‘আজীবন মানুষের সেবায় কাজ করে যেতে চাই। ছোট জায়গায় কাজ করেছি, আজ বড় জায়গায় এসেছি। তাই মানুষের দুঃখ-কষ্ট অনুভব করতে পারি। তাদের দুঃখ-কষ্ট আমাকে কাঁদায়, হৃদয়ের টানেই মানুষের জন্যে কাজ করি, আগামীতেও করবো।’

পরিষদের নতুন জেলা কমিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘ ১২ বছর আগে মেয়াদোত্তীর্ণ হলেও নতুন কমিটি করা হয়নি। এমন অচলাবস্থায় আমি দ্বায়িত্ব নিয়ে জেলা কার্যালয় নিয়েছি। আগামীতে আরো লক্ষ্যণীয় উন্নয়ন করতে চেষ্টা করবো। এর অংশ হিসেবে আগামী ২৮ আগস্ট অন্ত্যেষ্টিক্রিয়ায় সহায়তা করতে ‘স্বর্গরথ’ নামে গাড়ি দেবো।’

পূজা উদযাপন পরিষদের আরেকটি জেলা কমিটি ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কমিটি কেন্দ্র অনুমোদিত। কিন্তু ওই কমিটি কেন্দ্র অনুমোদিত নয়।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা