প্রতীকী ছবি
সারাদেশ

পা‌নি‌তে ডুবে ৩ শিশুর মৃত্যু

জেলা প্রতি‌নি‌ধি : টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বা‌ড়ির পা‌শে‌র ডোবার পা‌নি‌তে ডুবে মামা-ভা‌গনেসহ তিন শিশু নিহত হয়েছে।

আরও পড়ুন : ভোলায় ট্রলারে ডাকাতের হামলা, গুলিবিদ্ধ ২

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপ‌জেলার ফুলবাগচালা ইউনিয়নের হাগুড়াকু‌ড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- হাগুড়াকু‌ড়ি এলাকার মোশার‌ফের ছে‌লে আকাশ (৫), একই গ্রা‌মের হারু‌নের ছে‌লে নাঈম (৪) এবং একই উপ‌জেলার শোলাকু‌ড়ি দ‌ক্ষিণপাড়া গ্রা‌মের আল আমিনের ছে‌লে সোহান (৭)। সোহান ও আকাশ সম্প‌র্কে মামা-ভা‌গনে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহান তার নানার বা‌ড়ি‌তে বেড়া‌তে এসে‌ছিল। আজ বিকেলে বা‌ড়ির পা‌শের একটি ডোবায় (গর্ত) খেল‌াধুলা ক‌রার সময় শিশুরা ডোবায় পড়ে পানিতে ডুবে মারা যায়। প‌রে তা‌দের মর‌দেহ ভাসমান অবস্থায় দেখ‌তে পায় স্বজনরা।

আরও পড়ুন : বাঙালি শ্রমিক অসন্তোষ, হামলায় আহত ২০

ফুলবাগচালা ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম‌্যান ফ‌রিদ আলী ব‌লেন, শিশুরা বা‌ড়ির পা‌শের ডোবায় খেল‌তে গি‌য়ে পা‌নি‌তে প‌ড়ে মারা যায়। বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে তা‌দের মরদেহ পা‌নি থে‌কে উদ্ধার করা হয়। পু‌লিশ সুরতহাল প্রতি‌বেদন তৈ‌রি ক‌রে স্বজন‌দের কা‌ছে মর‌দেহগু‌লো হস্তান্তর ক‌রে‌ছে।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল আমিন বলেন, পানিতে ডুবে তিন শিশু মৃত্যু হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা