সারাদেশ

ভোলায় ৪৭ জনকে চেক বিতরণ

আদিল হোসেন তপু, ভোলা: ভোলা জেলায় ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ৪৭জন রোগীর মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন: স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধ থাকতে হবে

রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সদর উপজেলার ৪৭ জন রোগীর মধ্যে ৫০ হাজার টাকা করে অর্থ সহায়তার চেক প্রদান করা হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতর যৌথভাবে অনুষ্ঠানের আয়েজন করে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা। বক্তাব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আলমগীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জানান, আজকের অনুষ্ঠানে ক্যান্সারে আক্রান্ত ৩৩ জন, কিডনি রোগী চারজন, লিভার সিরোসিস’র তিনজন, স্ট্রোকে প্যারালাইজড একজন, জন্মগত হৃদরোগী তিনজন ও থ্যালাসেমিয়া রোগে তিনজনসহ মোট ৪৭ জনকে ২৩ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়া জেলায় মোট ১৭৬ জন রোগী এই অর্থ সহায়তা পাবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা