সারাদেশ
সাংবাদিক নাদিম হত্যা

ছাত্রলীগ নেতা শামীম গাজী গ্রেফতার

শওকত জামান, জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শামীম গাজী (৪০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: স্পেনে যাওয়ার পথে নিখোঁজ ৩০০

রোববার রাত সাড়ে ৮ টার দিকে বকশীগঞ্জ পুরাতন গো হাটি এলাকা থেকে বকশীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

শামীম গাজী সাধুরপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি। গ্রেফতারকৃত শামীম গাজী উপজেলার সাধুর পাড়া ইউনিয়নের আর্চাকান্দি গ্রামের কবির আলী গাজীর ছেলে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় শামীম গাজীকে গ্রেফতার করা হয়েছে । রোববার রাত সাড়ে ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বকশীগঞ্জ পুরাতন গো হাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: পাকিস্তানে ভারী বর্ষণে নিহত ৭৬

উল্লেখ্য, গত ১৪ জুন বুধবার পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। প্রথমে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান সাংবাদিক নাদিম।

এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুুকে প্রধান আসামী করে নামীয় ২২ জন ও অজ্ঞাত নামা আরো ২০/২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন।

সাংবাদিক নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কম এর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ প্রতিনিধি ছিলেন। সে নিলাক্ষিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের আব্দুল করিমের ছেলে। স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলেকে নিয়ে তিনি বকশীগঞ্জ পৌর শহরে পশ্চিম পাড়া এলাকায় বসবাস করতেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা