ছবি-সংগৃহীত
সারাদেশ

বাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহত

জেলা প্রতিনিধি : নেত্রকোনায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ সময় আহত হন অন্তত পাঁচজন।

আরও পড়ুন : পাগলা কুকুরের কামড়ে আহত ১০

রোববার (৮ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সাকুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিরাজগঞ্জের শাহবাজপুরের কামারউড়া গ্রামের আবুল হাশেম ওরফে আলাউদ্দিন (৪৫) ও তার ছেলে বনি আমিন (১২)।
আহতরা হলেন- আলাউদ্দিনের স্ত্রী রুবিয়া আক্তার (৪০), মেয়ে আয়েশা আক্তার (১৪), ফাতেমা আক্তার (২), ছেলে আদম আলী (৮) ও অটোরিকশা চালক।

আরও পড়ুন : ট্রলারের কেবিনে মিলল বাবুর্চির মরদেহ

স্থানীয়রা জানান, রোবরার বিকেল পৌনে ৫টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের সাকুয়া বাজার এলাকায় ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই ছেলে বনি আমিন নিহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে আবুল হাসেম চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অন্যরা ওই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে আহত অটোরিকশাচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে যান।

আরও পড়ুন : আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

নেত্রকোনা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও সিএনজিটি জব্দ করা হয়েছে। সিএনজি ও বাসচালক পলাতক। তাদের আটকের চেষ্টা চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

২০টি আধুনিক কোচ পাঠাতে প্রস্তুত ভারত

বাংলাদেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও শক্তিশালী করতে বড় ধরনের উদ্যো...

ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বার্তা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায...

অ্যাজমা থাকলে এড়িয়ে চলুন এই খাবারগুলো

অ্যাজমা বা হাঁপানি একটি দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ। এটি পুরোপুরি খাদ্যনির...

বার কাউন্সিলে অ্যাডহক কমিটি: ৩০ দিনের মধ্যে নির্বাচনের দাবি

বাংলাদেশ বার কাউন্সিল পরিচালনার জন্য সম্প্রতি গঠিত ১৫ সদস্যের অ্যাডহক কমিটির...

ব্রাজিলে বড় ধাক্কা, ইনজুরিতে ছিটকে পাকেতা

বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হওয়ার আগেই বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা