সারাদেশ

বাড়ি ফেরার সময় বাবা-ছেলেকে এলোপাতাড়ি গুলি ও দা দিয়ে কুপিয়ে পালাল দুর্বৃত্তরা

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়ায় দুর্বৃত্তের হামলায় ইউপি সদস্য রফিক উদ্দিন (৫৫) ও তার ছেলে মিজবাহ উদ্দিন মিসহাল (২৩) গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয় সালিশি বৈঠক শেষে উপজেলার বড়হাতিয়া কুমিরাঘোনা ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মো. রফিক উদ্দিন ও তার ছেলে মিজবাহ উদ্দিন মিসহাল মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে আগে থেকে অবস্থান করা ৮/১০ জনের দুর্বৃত্তের দল তাদের ওপর হামলা করে। হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ও দায়ের কোপ মারেন বাবা-ছেলেকে। তাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা অন্ধকারে পালিয়ে যায়।

স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তারা চিকিৎসাধীন রয়েছেন। দুইজনেরই অবস্থা আশংকাজনক বলে জানান আহতদের নিকটআত্মীয় আমির হোসেন।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এসআই সিরাজ সমকালকে জানান, ঘটনা শুনেছি। তবে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি।

বড়হাতিয়া ইউপি সদস্য আবু বক্কর জানান, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। তবে, এখনও পর্যন্ত ঘটনার মূল কারণ জানা যায়নি।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা