সারাদেশ

পাবনায় বাসের ধাক্কায় সাবেক চেয়ারম্যান নিহত

রাকিব হাসনাত, পাবনা: পাবনার সুজানগর উপজেলায় বেপরোয়া যাত্রীবাহী বাসের ধাক্কায় মোঃ জালাল উদ্দিন মিয়া (৬৫) নামের সাবেক এক ইউপি চেয়ারম্যান নিহত হয়েছেন।

আরও পড়ুন: আ’লীগ সরকার শিক্ষাকে গুরুত্ব দেয়

রোববার (০৯ জুলাই) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। এর আগে সকাল ৬ টার দিকে উপজেলার আমিনপুর থানার আহম্মেদপুরে ইউনিয়নের পাবনা-ঢাকা মহাসড়কের বুলবুলের মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত জালাল উদ্দিন আহম্মেদপুর ইউনিয়ন আহম্মেদপুর গ্রামের মৃত ইরাদ আলী মিয়ার ছেলে। তিনি আহম্মেদপুর ইউনিয়নের (২০০৩-৮) পর্যন্ত বিএনপি মনোনিত ইউপি চেয়ারম্যান ছিলেন।

স্থানীয়রা জানান, সকাল ৬ টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। এসময় মহাসড়কে উঠতেই পাবনা থেকে ঢাকাগামী বেপরোয়া পাবনা এক্সপ্রেস বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়েন।

আরও পড়ুন: ইইউ প্রতিনিধিদলের ঢাকা সফর শুরু

এসময় স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জের এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মৃত্যুবরণ করেন।

আহম্মেদপুর ইউনিয়ন পরিষদের (সচিব) আশরাফুল ইসলাম বলেন, তিনি এই পরিষদের চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বাসের ধাক্কায় মৃত্যু মেনে নেওয়া কঠিন।

মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা