প্রতীকী ছবি
সারাদেশ

ঝালকাঠিতে যুবকের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলায় আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৯ জুলাই) সকাল ৯টার দিকে নলছিটি পৌরসভার নান্দিকাঠি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম- বাবু মৃধা (২৫)। তিনি ওই এলাকার মো. সেকান্দার আলী মৃধার বড় ছেলে। মৃধা পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান।

মৃধা বাবুর দুলাভাই রবিউল জোমাদ্দার বলেন, বাবু মানসিক রোগে আক্রান্ত ছিল। বিভিন্ন স্থানে তার চিকিৎসাও করা হয়েছিল। তারপরেও সে তেমন একটা সুস্থ হয়নি। এর আগেও একবার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেছিল। ওকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। মাঝেমধ্যে সুস্থ হলে তখন ছেড়ে দেওয়া হয়।

তিনি আরো বলেন, রোববার সকালে আমার স্ত্রীর বড় বোন সুমি তাকে ঘরের সামনে পুকুর পাড়ে আম গাছের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখে আমাদের খবর দেয়। পরে খরব দেওয়া হলে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

ওসি মুহাম্মদ আতাউর রহমান বলেন, মানসিক রোগী বাবুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা