ছবি : সংগৃহিত
সারাদেশ

অগ্নিকাণ্ডে ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় গোমতি ইউনিয়নে তৈয়ব আলী মেম্বার পাড়া এলাকার মার্কেটে গভীর রা‌তে আগুন লেগে ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: অর্থ আত্মসাতের অভিযোগে শোকজ

রোববার (২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকার সময় আগুন লেগেছে ব‌লে স্হানীয়রা জানান।

দোকানের মা‌লিক ময়নাল হোসেন জানান, দীর্ঘ ৫ বছর যাবত আমি তৈয়ব আলী মেম্বার পাড়ায় পচা মার্কেটে মুদি মালামালের দোকান দিয়ে ব্যবসা করছি। প্রতিদিনের ন্যায় আমি গতকাল রাত প্রায় ১২ টার সময় আমার দোকানটি বন্ধ করে বাড়িতে চলে আসি।

কিন্তু রাত আনুমানিক ৩ ঘটিকার সময় হঠাৎ খবর আসে আমার দোকানে আগুন লেগেছে। সাথে সাথেই আমি সেখানে গিয়ে দেখতে পাই আমার দোকানের চারদিকে দাউদাউ করে আগুন জ্বলছে। আগুনের লেলিহান শিখার প্রচন্ড তাপদাহ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে দোকান থেকে কোনো মালামাল বের করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: ভূঞাপুরে ১৬ শিক্ষার্থীকে সংবর্ধনা

দোকানটির আশেপাশে পানির তেমন ব্যবস্থাও ছিল না যে, আমরা পানি দিয়ে আগুনটি নেভানোর চেষ্টা করব। পরে মাটিরাঙ্গা উপ‌জেলা সদ‌রে ফায়ার সার্ভিসে ফোন দেই। ফোন পাওয়ার সাথে সাথেই মাটিরাঙ্গা থেকে ফায়ার সার্ভিস রওনা দেয় কিন্তু মাটিরাঙ্গা থেকে ঘটনাস্থালে আসতে প্রায় ৩০ মিনিটের মত সময় লেগে যায়। যার ফলে চোখের সামনেই আমার এক মাত্র আয়ের উৎস দোকান ঘরটি সহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

তি‌নি আ‌রো জানান, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঈদের আগে দোকানে প্রায় অনেক টাকার মালামাল তুলেছিলাম। এতে আমার দোকান ঘর যাবতীয় মু‌দি মালামাল, কোমল পা‌নিয় ও দুটি ফ্রিজ সহ প্রায় ছয় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

আরও পড়ুন: ফেনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

আমি এ দোকানটিতে ব্যবসা পরিচালনা করে যা আয় হতো তা দিয়ে কোনোরকম সংসার চলতো। আমার উপার্জনের আর কোনো খাত নাই। আমার কাছে জমানো কোনো অর্থ নাই। আমার দোকানটি পুড়ে যাওয়াতে এখন আমার উপার্জনের রাস্তা বন্ধ হয়ে গেছে।

গোমতি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ কাজী জাফর জানান, ঘটনা শু‌নে রা‌তেই আ‌মি ঘটনাস্থলে ছুটে আ‌সি। চেষ্টা করছি ইউ‌নিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তার কা‌ছে আ‌বেদন ক‌রে ক্ষ‌তিগ্রস্ত ব্যবসায়ীকে দ্রুত সহায়তা করার।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা