ছবি: সংগৃহীত
সারাদেশ

পদ্মায় নেমে স্কুলছাত্র নিখোঁজ

জেলা প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজের ২৪ ঘণ্টা পরও এখনো তার সন্ধান মেলেনি।

আরও পড়ুন : কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

মঙ্গলবার (২০ জুন) সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ক্যানাল ঘাট এলাকার পদ্মার একটি শাখা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ রবিন শেখ (১১) ক্যানাল ঘাট এলাকার কাইমউদ্দিন মোল্লা পাড়ার রফিক শেখ ও ময়না বেগম দম্পতির ছেলে। সে দৌলতদিয়া ইউনিয়নের বড় সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন : যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত ১

জানা গেছে, সকালে রবিন তার বড় বোনের ছেলে আহাদ শেখের সাথে পদ্মা নদীর ক্যানাল ঘাট এলাকায় গোসল করতে নামলে স্রোতে পানিতে তলিয়ে যায়। এ সময় চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধারের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।

খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে।

আরও পড়ুন : ৭ জেলায় বৃষ্টির পূর্বাভাস

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়েছি। গতকাল সারাদিন আমাদের উদ্ধার চেষ্টা অব্যাহত ছিল।

আজ বুধবার (২১ জুন) আবারও উদ্ধার অভিযান চালাব। আমাদের সাথে কাজ করছে মানিকগঞ্জের ডুবুরি টিম।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা