সারাদেশ

ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে আট বছর বয়সী শিশু ধর্ষণ মামলায় অভিযুক্ত একমাত্র আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : যথাসময়ে নির্বাচন হবে

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বড়কৈবর্তখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মো. শাহিন হাওলাদার (২০)। সে উপজেলার বড় কৈবর্তখালী গুচ্ছ গ্রামের অজ্ঞাত বাসিন্দার ছেলে। পুলিশ জানায়, ভূক্তভোগী ও অভিযুক্ত বড় কৈবর্তখালী গুচ্ছ গ্রামের বাসিন্দা। গত ৩০মে রাত ৮টার দিকে বিদ্যুৎ না থাকায় ভূক্তভোগী শিশুটি তার মায়ের সাথে বাহিরে বের হয়। পিছন থেকে শাহিন ঐ শিশুটিকে মুখ চেপে ধরে তার ঘরে নিয়ে জোড়পূর্বক ধর্ষণ করে। ঘটনার পর থেকে শাহিন পলাতক ছিল। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসা শেষে ১৪ জুন এলাকায় এসে ১৫ জুন দুপুরে রাজাপুর থানায় শাহিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আরও পড়ুন : টেক্সাসে টর্নেডোর আঘাতে নিহত ৩

মামলার পরে রাতেই পুলিশ অভিযান চালিয়ে শাহিনকে গ্রেফতার করেন।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, শুক্রবার দুপুরে শাহিনকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা