বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের অসুস্থ মায়ের পাশে ভোলার এসপি
সারাদেশ

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের অসুস্থ মায়ের পাশে ভোলার এসপি

নিজস্ব প্রতিনিধি:

ভোলা: মহান মুক্তিযুদ্ধের শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের অসুস্থ মা মালেকা বেগমকে দেখতে ভোলা সদর হাসপাতালে গিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) সরকার মোহাম্মদ কায়সার।

৯৬ বছর বয়সী মালেকা বেগম নানা বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতায় মঙ্গলবার (১৮ আগস্ট) ভোলা সদর হাসপাতালে মুক্তিযোদ্ধা কেবিনে ভর্তি হন। বীরমাতাকে দেখতে বুধবার (১৯ আগস্ট) হাসপাতালে যান এসপি। পরিবারের সদস্যদের কাছে তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন ও সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলেও আশ্বাস দেন।

সরকার মোহাম্মদ কায়সার মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের আত্মত্যাগ ও অবদানের কথা স্মরণ করে তার রত্নগর্ভা মায়ের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

এসপির সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবুল কালাম আজাদ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজউদ্দিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. তৈয়বুর রহমান প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা