মেঘনায় নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার
সারাদেশ

মেঘনায় নিখোঁজের তিনদিন পর শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

ভোলা: দৌলতখানে বন্ধুদের সঙ্গে খেলা শেষে হাত-পা ধুতে নেমে মেঘনা নদীতে ডুবে যাওয়ার তিনদিন পর পাঁচ বছরের শিশু আলী আজগরের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা।

আলী আজগর দৌলতখান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আবু মাঝি বাড়ির আলমগীরের ছেলে।

দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলার রহমান জানান, গত সোমবার (১৭ আগস্ট) নিখোঁজ হয় শিশুটি। বুধবার (১৯ আগস্ট) সকালে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে উপজেলার ভবানীপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল লঞ্চঘাট এলাকার মেঘনা নদীতে শিশুটির মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান জেলেরা। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করেন। খবর পেয়ে স্বজনেরা তাকে এনে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করেন।

স্বজনেরা জানান, শিশু আলী আজগর প্রতিদিনের মতো সোমবার বিকেলে বন্ধুদের সঙ্গে খেলাধুলা শেষে একই বাড়ির অন্য শিশু জাহিদকে (৩) নিয়ে চৌকিঘাট সংলগ্ন পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকায় মেঘনা নদীতে হাত-পা ধুতে নামে। এ সময় পা ফঁসকে মেঘনা নদীতে পড়ে স্রোতের টানে সে ডুবে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়রা যৌথভাবে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করেও আজগরের সন্ধান পাননি।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা