সারাদেশ

রংপুরে ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদ 

নিজস্ব প্রতিবেদক

রংপুর: পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে রংপুর মহানগরীর কাচারিবাজার থেকে জাহাজ কোম্পানির মোড় পর্যন্ত সড়কের ফুটপাত থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মিনহাজুল আলমের নেতৃত্বে কাচারিবাজার, সিটি বাজার, কৈলাশ রঞ্জন মোড়সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কটির দুই পাশে ও ফুটপাতে অবৈধ দখলকারদের উচ্ছেদ করা হয়। মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উজ্জ্বল কুমার রায়, ট্রাফিক উত্তর বিভাগের ইনচার্জ দেলোয়ার হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযানে অংশ নেন।

নগরীর ব্যস্ততম ওই সড়কের ফুটপাত থেকে অবৈধ দখলদার উচ্ছেদ হওয়ায় জনমনে স্বস্তি দেখা দিয়েছে।

উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মিনহাজুল আলম বলেন, জনগণের যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন রাখতে রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা