সারাদেশ

তিন কিশোর খুনের তদন্তে সময় চেয়ে আবেদন

নিজস্ব প্রতিবেদক:

যশোর: যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যার ঘটনায় সমাজকল্যাণ মন্ত্রণালয় গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি আরো সাতদিন সময় চেয়ে আবেদন জানিয়েছেন।

তদন্ত কমিটির প্রধান যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল লাইছ জানান, বুধবার (১৯ আগস্ট) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাছে সময় চেয়ে আবেদন জানানো হয়েছে।

তিনি বলেন, ‘তিন কিশোর নিহতের ঘটনায় শিশু উন্নয়ন কেন্দ্রের পাঁচ কর্মকর্তা বর্তমানে গ্রেপ্তার আছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এজন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে। কিন্তু আদালতের কাছ থেকে এখনো কোনো আদেশ পাওয়া যায়নি। মূলত সে কারণেই মন্ত্রণালয়ের কাছে আরো সাতদিন সময় চাওয়া হয়েছে।’

গত ১৩ আগস্ট দুপুরে কেন্দ্রের কর্মকর্তাদের উপস্থিতিতে ও নির্দেশে আনসার সদস্য ও কয়েকজন কিশোর অন্তত ১৮ জন বন্দি কিশোরকে বেধড়ক মারপিট করেন। মারপিট ও নির্যাতনে মারা গেলে তিনজন মারা যায়। এরপর কর্মকর্তারা ওই তিন কিশোরের মরদেহ ও আহত ১৫ জনকে হাসপাতালে নিয়ে এলে ঘটনা জানাজানি হয়।

নিহতরা হলো, বগুড়ার শিবগঞ্জের তালিবপুর পূর্বপাড়ার নান্নু পরমানিকের ছেলে নাঈম হোসেন (১৭), একই জেলার শেরপুর উপজেলার মহিপুর গ্রামের আলহাজ নুরুল ইসলাম নুরুর ছেলে রাসেল ওরফে সুজন (১৮) এবং খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিম সেনপাড়ার রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান রাব্বি (১৮)।

পরদিন ১৪ আগস্ট মন্ত্রণালয় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

এদিকে, সমাজসেবা অধিদপ্তর গঠিত দুই সদস্যের তদন্ত কমিটির সদস্যরা ঢাকায় ফিরে গেছেন। তাদের তদন্ত প্রতিবেদন যেকোনো সময় সমাজসেবা অধিদপ্তরে জমা হতে পারে বলে জানা গেছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা