বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার ভোলার সরকার মোহাম্মদ কায়সার
সারাদেশ

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার ভোলার সরকার মোহাম্মদ কায়সার

নিজস্ব প্রতিনিধি:

ভোলা: বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার (এসপি) নির্বাচিত হয়েছেন ভোলার এসপি সরকার মোহাম্মদ কায়সার। মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, বিট পুলিশিং কার্যক্রমসহ বিভিন্ন সূচকে চৌকস নেতৃত্ব, কর্মদক্ষতা ও কর্মক্ষমতা প্রদর্শন এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় এ সম্মাননা পান তিনি।

এছাড়াও ভোলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল ফারুক রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ও জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. হাবিবুর রহমান রেঞ্জের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা নির্বাচিত হন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রেঞ্জ অফিস সম্মেলনকক্ষে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম সরকার মোহাম্মদ কায়সারের হাতে ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ ও অন্যদের হাতে স্ব স্ব সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

ডিআইজি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম এহসান উল্লাহ এবং রেঞ্জের সব জেলার পুলিশ সুপার ও রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘এই প্রাপ্তি আমার একার নয়, এটা পুলিশ প্রশাসনের সকলের অর্জন। সকলের সহযোগিতায় আমি এই সম্মাননা পেয়েছি। সকলের সহযোগিতা নিয়ে আগামীতেও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবো।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা