নিখোঁজের পাঁচদিনে পাওয়া গেল যুবলীগ সভাপতির মরদেহ
সারাদেশ

নিখোঁজের পাঁচদিনে পাওয়া গেল যুবলীগ সভাপতির মরদেহ

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: খেয়া পারাপারের সময় ট্রলার থেকে ছিটকে পড়ে নিহত ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি ফয়েজ মাহমুদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে কীর্তনখোলা নদীর দপদপিয়া পুরাতন ফেরিঘাট এলাকায় মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা।

নিহত ফয়েজ ভোলার চরফ্যাশন উপজেলার উত্তর চরফ্যাশনের মৃত সুলতান আহমেদের ছেলে।

নগরীসংলগ্ন চরকাউয়া খেয়াঘাটের বরিশাল প্রান্ত থেকে কীর্তনখোলা নদীতে পড়ে গত ১২ আগস্ট নিখোঁজ হন ফয়েজ। সকাল ১০টার দিকে নদী পার হওয়ার উদ্দেশ্যে ট্রলারে ওঠেন তিনি। চালক দ্রুত ট্রলার ঘোরাতে গেলে তিনি হঠাৎ ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান।

বরিশাল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, দপদপিয়া পুরাতন ফেরিঘাটের পাশে অ্যাংকর সিমেন্ট কোম্পানি চালান সংলগ্ন কীর্তনখোলা নদীতে মরদেহ ভেসে ওঠে। উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, মরদেহটি গত ১২ আগস্ট সকাল দশটায় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ ফয়েজ মাহমুদের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা