টেকনাফে প্রায় ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার
সারাদেশ

টেকনাফে প্রায় ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

টেকনাফ উপজেলার জাদিমুড়া এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে এই অভিযান চালায় বিজিবি। উদ্ধার হওয়া ইয়াবার মূল্য আনুমানিক ১১ কোটি ৭০ লাখ টাকা।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে যে, ১৫ আগস্ট রাতে টেকনাফ উপজেলাধীন দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার আওতাধীন জাদিমুড়া ওমর খাল এলাকা দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে ঢুকতে পারে। এ সংবাদের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ দমদমিয়া বিওপির বিশেষ টহলদল উল্লেখিত স্থানে গোপনে অবস্থান নেয়। পরবর্তীতে রাতে ৩-৪ জন ইয়াবা কারবারিকে প্রচণ্ড ঝড়-বৃষ্টি উপেক্ষা করে মিয়ানমারের লালদ্বীপ হতে নাফ নদী পার হয়ে ওমরখাল বরাবর বাংলাদেশের স্থল সীমানায় উঠতে দেখে টহলদল দ্রুত তাদের দিকে এগিয়ে যায়।

তবে চোরাকারবারিরা দূর হতে টহলদলের উপস্থিতি লক্ষ্য করে তাদের সঙ্গে থাকা পাঁচটি বস্তা ফেলে পালিয়ে যায়। বিজিবির সদস্যরা ঘটানাস্থল থেকে বস্তাগুলো উদ্ধার করে গণনা করে তিন লাখ ৯০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে। যার বাজার মূল্য প্রায় ১১ কোটি ৭০ লাখ টাকা। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা