সারাদেশ

নারীর সাথে অন্তরঙ্গ সময় কাটাতে চাইলেন মেম্বার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় বিচার প্রার্থী এক নারীর (৩০) সাথে অন্তরঙ্গ সময় কাটাতে চাওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের (মেম্বার) বিরুদ্ধে।

আরও পড়ুন : মনোনয়নপত্র বৈধ বলার সুযোগ নেই

অভিযুক্ত মো.আবু সাঈদ রাসেদ জেলার সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

গত রোববার (৭ মে) দুপুরে এ ঘটনায় ভুক্তভোগী নারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নোয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন : ইসরায়েলি হামলায় ৪ শিশুসহ নিহত ২০

লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, উপজেলার কলারহাটের সাবেক মেম্বার ইউসুফ ভিকটিমকে নোয়াখালী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রাসেদের কাছে বিচারের জন্য পাঠায়। ভুক্তভোগী নারী তার পারিবারিক সমস্যার কথা মেম্বারকে খুলে বলে। সব কথা শুনে মেম্বার রাসেদ সমস্যা সমাধান করে দিবে বলে ওই নারীকে কুপ্রস্তাব দেয়। একপর্যায়ে রাত ১০টার পরে ওই নারীর কাছে তাকে ১০মিনিট সময় দেওয়ার জন্য জোরাজুরি করে। প্রস্তাবে রাজি না হওয়ায় বিচার করে দিবেনা বলে উল্টো মেম্বার হুমকি ধমকি দেয়। এরপর ভিকটিমের মুঠোফোনে কল দেয়। ভয়ে ভিকটিম ফোন তার বোনকে ধরিয়ে দেয়। ফোনে মেম্বার ভুক্তভোগী নারীকে মনে করে তার বোনকে খারাপ ভাষায় কথা বলে। এরপর ইউসুফ মেম্বারকে নিয়ে রাত ১০টার সময় ভিকেটেমর বাড়ি চলে যায়। তখন ভুক্তভোগী ক্ষিপ্ত হয়ে উঠলে মেম্বার রাসেদ চলে যায়।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নোয়াখালী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো.আবু সাঈদ রাসেদের মুঠোফোনে একাধিক কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন : সুদান থেকে ফিরেছেন ৫২ বাংলাদেশি

নোয়াখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুর রহমান পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাত বর্তমানে পবিত্র ওমরা পালনের জন্য বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি থাকতে ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ করেন এবং ৭ জন ইউপি সদস্যের সামনে মৌখিক ভাবেও ঘটনার বর্ণনা দেন।

এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)নিজাম উদ্দিন আহমেদ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। একজন কর্মকর্তাকে তদন্ত করতে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা