ছবি : সংগৃহিত
সারাদেশ

স্ত্রী ফিরে না আসায় ফাঁস নিলো স্বামী

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ মে) তার পৌনে ৯টার দিকে উপজেলার বিরাহিমপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন : চাঁদাবাজির মামলায় গ্রেফতার ১

নিহত আলমাস মাহমুদ (২৪) উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের বিরাহিমপুর গ্রামের ছমেদ আলী হাজী বাড়ির দক্ষিণ আফ্রিকা প্রবাসী আমিনুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (১১ মে) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহমুদ জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী ছিল। এ নিয়ে সবসময় মানসিকভাবে চিন্তিত থাকত। গত ৪মাস পূর্বে জেলার সোনাইমুড়ী উপজেলায় তাকে পারিবারিক ভাবে বিয়ে করানো হয়। বিয়ের পর থেকে সে আরো বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়ে।

আরও পড়ুন : খুলনায় প্রস্তুত ৪০৯ সাইক্লোন শেল্টার

গত ১৪দিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে বেড়াইতে যায়। গতকাল বিকেল ৪টার দিকে মাহমুদ তার মাকে জিজ্ঞেস করে তার স্ত্রী তাদের বাড়িতে কবে আসবে। তার মা তাকে জানায় আগামী ২/৩দিনের মধ্যে আসবে। পরবর্তীতে বিকেল সাড়ে ৪টার দিকে সে তার শয়ন কক্ষে দরজা খোলা রেখে ফ্যানের সাথে প্যান্টের কাপড়ের বেল্ট পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) এম আশরাফুল ইসলাম বলেন, মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী চাকরিচ্যুত

পদমর্যাদার অপব্যবহার করে বিমানবন্দরের ভিআইপি সুবিধা নেওয়া এবং অননুমোদিতভাবে ক...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা