সারাদেশ

জনতার হাতে পুলিশের স্ত্রী ও র‍্যাব সদস্য আটক!

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে এক র‍্যাব সদস্য এবং এক পুলিশ কনস্টেবলের স্ত্রী জনগণের হাতে আটক হয়েছেন। অবৈধ শারীরিক সম্পর্কের অভিযোগে তাদের আটক করে স্থানীয় জনগণ থানায় সোপর্দ করেছে। শনিবার (৬ মে) সকালে বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : আপনি একজন সফল অর্থনৈতিক নেতা

জানা যায়, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা রানিহাটি গ্রামের মজিবুর রহমানের ছেলে ইব্রাহিম আলী (৩৫) মাঝে মাঝে বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কুশাডাঙ্গা গ্রামের ইউসুফ শেখের বাড়িতে আসতেন। ইউসুফ শেখ পুলিশে চাকরি করতেন। ইউসুফ শেখের মেয়ে সোনিয়া (৩০) তিন সন্তানের জননী। এর আগে একাধিকবার বিয়ে হলেও তিনি বাপের বাড়িই থাকতেন।

স্থানীয়রা জানান, র‍্যাব সদস্য ইব্রাহিম আলী প্রায়ই ওই বাড়িতে এসে ৩/৪ দিন করে থাকতেন। সোনিয়ার স্বামী আকাশ পুলিশ কনস্টেবল পদে কর্মরত। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে। গত শনিবার (৬ মে) র‍্যাব সদস্য ইব্রাহিম আলী ওই বাড়িতে সোনিয়ার কাছে আসলে স্থানীয় লোকজন সোনিয়ার স্বামী আকাশকে খবর দেয়। আকাশ কুশাডাঙ্গাস্থ শ্বশুরবাড়ি এসে ইব্রাহিম ও সোনিয়াকে আপত্তিকর অবস্থায় পায়। পরে স্থানীয় এলাকাবাসী উভয়কে আটক করে স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে পুলিশে সোপর্দ করে।

আরও পড়ুন : চক্রান্তের রূপরেখা তৈরি করছে বিএনপি

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা বলেন, র‍্যাব সদস্য ইব্রাহিম প্রায়ই ওই বাড়িতে আসতো বলে শুনেছি। গতকাল ওই বাড়িতে আসলে স্থানীয় জনগণ ইব্রাহিম ও সোনিয়াকে আটক করে আমার কাছে নিয়ে আসলে তাদের দুইজনের মধ্যেকার সম্পর্কের ব্যাপারে তারা কোন সদুত্তর দিতে না পারায় আমি থানায় খবর দেই। পরে থানা পুলিশ তাদের আটক করে নিয়ে গেছে।

জানতে চাইলে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, ওই মহিলা এক পুলিশ সদস্যের তিন নম্বর বউ। আর র‍্যাব সদস্যের সাথে তার অবৈধ সম্পর্ক আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা