সারাদেশ

রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন মাইকেল মেম্বার!

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোক্তারেরচর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য মাইকেল ঢালী (৪৪) রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। সৎভাবে জীবনযাপন করে মানুষের সেবা করতে আনন্দিত সে ও তার পরিবারের সদস্যরা।

আরও পড়ুন : করোনার জরুরি অবস্থার অবসান ঘোষণা

জানা গেছে, মোক্তারেরচর ইউনিয়নের পোড়াগাছা গ্রামের মৃত আবদুর রব ঢালীর ছেলে মাইকেল ছোটবেলায় বাবা-মাকে হারান। পরে আট ভাইবোনের সংসারে জীবিকার তাগিদে তিনি ঢাকায় গিয়ে বুড়িগঙ্গা নদীতে নৌকা চালানোর কাজ শুরু করেন। পরে ১০ বছর পর গ্রামে ফিরে আসেন সে। এরপর ১৬ বছর যাবৎ রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছে সে। রিকশা চালিয়ে গ্রামের মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে আনতে এলাকার বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে সম্পর্ক গড়ে ওঠে। এজন্য এলাকার মানুষের দাবির মুখে ২০১৬ সালে ইউপি নির্বাচনে সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটের ব্যবধানে হেরে যান। গত বছর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আবার প্রার্থী হয়ে বিজয়ী হন তিনি।

বিজয়ী হয়ে এলাকায় মানুষের সেবায় আত্মনিয়োগ করেন। তবে রিকশা চালানোর কাজ ছাড়েন নাই তিনি। এলাকার মানুষের কাছে অবশ্য তিনি ‘রিকশাওয়ালা নিউ মাইকেল’ নামে পরিচিত।

আরও পড়ুন : ভারতে ৬ জনকে গুলি করে হত্যা

মোক্তারেরচর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অনেক বাসিন্দা বলেন, গত বছরের জানুয়ারিতে ইউপি নির্বাচনে মাইকেল ঢালী মেম্বার নির্বাচিত হয়। সে কথা দিয়ে কথা রাখে। আমাদের বিপদ-আপদে ঝাঁপিয়ে পড়ে। আমরা তার মাধ্যমে সরকারি সহায়তা পাচ্ছি। সে মেম্বার হওয়ার আগেও করনাকালিন সময়ে নিজ উদ্যোগে আমাদের সাহায্য সহযোগিতা করেছে।

এ ব্যাপারে মোক্তারেরচর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের সদস্য মাইকেল ঢালী বলেন, জীবনে অনেক কষ্ট করেছি। তাই গরিব দুঃখি মেহনতী মানুষের কষ্ট আমি বুঝি। রিকশায় গ্রামের মানুষকে নেয়া-আনা করতে করতে তাদের সাথে সম্পর্ক হয়েছে। তাদের দাবিতেই জনপ্রতিনিধি হবার ইচ্ছে জাগছে। তাদের ভোটে নির্বাচিত হয়েছি। আমি রিকশা চালিয়ে সৎভাবে জীবন যাপন করে বেঁচে থাকতে চাই। আমি সারাজীবন মানুষের কল্যাণে কাজ করতে চাই। এজন্য সকলের দোয়া ও আশির্বাদ কামনা করছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা