ছবি-সংগৃহীত
সারাদেশ

নাগরিকত্ব পেলে মিয়ানমারে আসবো

জেলা প্রতিনিধি : মিয়ানমারে প্রত্যাবাসন ইস্যুতে সেখানকার পরিবেশ পর্যবেক্ষণে গিয়েছে রোহিঙ্গা প্রতিনিধি দলের সদস্যরা। সেখানে গিয়ে তারা তাদের অধিকার, নাগরিকত্ব ও জাতীয় পরিচয়পত্র দেয়ার দাবি জানিয়েছেন।

শুক্রবার (৫ মে) দুপুরে মিয়ানমারে দুই দেশের কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে এসব দাবি তুলে ধরেছেন রোহিঙ্গারা।

এসময় উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান এবং অন্যান্য প্রতিনিধিদলের সদস্যরা।

প্রতিনিধি দলের এক রোহিঙ্গা বলেন, আমরা এখন বাংলাদেশের মেহমান। সেখানে (বাংলাদেশ) আমরা কোনোদিন নাগরিকত্ব পাবো না। সেখানে আমরা জায়গা-জমি দোকানপাট ও ঘরের মালিক হতে পারবো না। তাই আমাদের মন চায় এদেশে (মিয়ানমার) চলে আসতে।

প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান প্রতিনিধি দলের রোহিঙ্গাদের কাছে জানতে চান, মিয়ানমার এখন যে সুযোগের কথা বলেছে সেগুলো পাওয়ার কিছুদিনের মধ্যে অন্যান্য সুবিধাও পাবেন রোহিঙ্গারা এ বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? তখন অপর এক রোহিঙ্গা বলেন, ‘মিয়ানমার ৩৫টি জাতিকে সবকিছু দিতে পারলে আমাদের অধিকার দিতে সমস্যা কোথায়?

তারা আমাদের জমি ও ঘরবাড়ি কেড়ে নিয়ে অন্যদের দিয়ে ফেলেছেন। অনেক নির্যাতন করেছেন। তারপরও এটি আমাদের নাড়ি কাটা দেশ বলে আমাদের দাবিকৃত অধিকারগুলো বাস্তবায়নের মাধ্যমে ফিরে আসতে চাই - বলেন এই রোহিঙ্গা।

তিনি আরো বলেন, আমাদের অধিকার, জাতীয় পরিচয়পত্র ও নাগরিকত্ব পেলে বাংলাদেশ থেকে মিয়ানমার চলে আসার জন্য বলতে হবে না। আমরা এমনিতেই চলে আসবো। কথা বলার অনুমতি পেয়েছি বলে এই দাবিগুলো এখানে তুলে ধরেছি।

এর আগে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ৩ নারীসহ ২০ জন রোহিঙ্গা, একজন অনুবাদক ও ৬ জন বিভিন্ন দফতরের বাংলাদেশি কর্মকর্তা মিয়ানমারের রাখাইনে পৌঁছান। সেই সাথে তাদের নিরাপত্তার জন্য ২ টি স্পিডবোটসহ ১৬ জন বিজিবির সদস্য রয়েছেন।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা