সারাদেশ

বিনামূল্যে পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ 

ঈশ্বরগঞ্জ(প্রতিনিধি) : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিনামূল্যে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদ উপহারের নতুন পোশাক এবং অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জ।

আরও পড়ুন : অসুস্থ ঘোড়ার মাংস বিক্রি, গ্রেফতার ১

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও দুস্থ -অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ছিন্নমূল এসব মানুষের ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ঈদ সামগ্রী বিতরণ করেন সংগঠনটি।

সরজমিনে দেখা গেছে, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজে মাঠে বিনামূল্যে ঈদ উপহার ও ঈদ সামগ্রী বিতরণের ব্যানারে
শিশুদের মাঝে শার্ট,টি-শার্ট, প্যান্ট,জামা,পাঞ্জাবি বিতরণ করছেন।সঙ্গে ছিল সেমাই, চিনি, তেল,সাবান,পেঁয়াজ ও চিপস পিঠাসহ নানা রকমের ঈদসামগ্রী। বিক্রেতার মতো দাঁড়িয়ে আছেন স্বেচ্ছাসেবীরা। ক্রেতা অসহায় মানুষ। বিনামূল্যেই সেগুলো নিতে পারছেন সবাই। এতে খুবই খুশি ওই এলাকার নিম্নবিত্তরা। ঈদে নতুন জামা পেয়ে উচ্ছ্বসিত শিশুরাও।

ঈদ সামগ্রী নিতে আসা বিধবা শিউলি বেগম বলেন, জনতার ঈশ্বরগঞ্জ আমাকে তেল, সেমাই, চিনি,সবান ও দুধসহ এক ব্যাগ বাজার দিছে। ঈদের পোলাপানরে সেমাই রান্না করে দিমু। তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাদের বাঁচিয়ে রাখুন।

জোনাকি আক্তার নামে এক শিশু ঈদের নতুন পোশাক পেয়ে বলেন, ঈদের নতুন পোশাক পেয়ে আমি খুব খুশি।ঈদের দিন এই জামা পড়ে বান্ধবীদের সাথে ঘুরাঘুরি করবো।

জনতার ঈশ্বরগঞ্জ সংগঠনের স্বেচ্ছাসেবক বায়েজিদ হাসান বলেন,২০২১ সালে আমাদের সংগঠনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা বিনামূল্যে ঈদ সামগ্রী বিতরণ করে থাকি। এবারও আমরা ৫০ জন এতিম,মিসকিন ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের পোশাক এবং ৫০ টি দুস্থ-অসহায় পরিবারকে তেল,চিনি,সেমাই, সাবান,চিপস পিঠা,গুঁড়া দুধ,পেঁয়াজসহ ঈদ সামগ্রী বিতরণ করেছি। যে হাসিতে তৃপ্তি মেলে সেই হাসির লক্ষ্যে কাজ করছে জনতার ঈশ্বরগঞ্জ স্বেচ্ছাসেবক টিম।

আরও পড়ুন : ৩ বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

ঈদ উপহার ও ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জনতার ঈশ্বরগঞ্জ স্বেচ্ছাসেবী সংগঠনের উপদেষ্টা রুহুল আমিন রিপন, সংগঠনের প্রতিষ্ঠাতা এহছানুল হক, দৈনিক আজকের পত্রিকার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি মহিউদ্দিন রানা, মডারেটর বায়েজিদ হাসান, আশরাফুল আলম হৃদয়, তাসকিন আহমেদ হৃদয়, শোয়াইব আহমেদ, সাইফুল ইসলাম মাদানিসহ সংগঠনের বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা