ছবি: সংগৃহীত
সারাদেশ

পালিয়ে থাকা আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ২০০৯ সালের ২৭ জানুয়ারি নোয়াখালীর কবিরহাটে নৃশংসভাবে পিটিয়ে হত্যা মামলার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মো. রাসেলকে গ্রেফতার করেছে র‌্যাব।

আরও পড়ুন : সীমান্তে শান্তি ছাড়া সম্পর্কের উন্নতি হবে না

শুক্রবার (৭ এপ্রিল) রাতে ঘটনার দীর্ঘ ১৪ বছর পর ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-২ এর একটি দল।

র‌্যাব-২ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো. ফজলুল হক বলেন, ২০০৯ সালের ২৭ জানুয়ারি রাতে নোয়াখালীর কবিরহাট উপজেলার নলুয়া গ্রামের রুহুল আমিনকে স্থানীয় ল্যাংড়ার দোকানের পাশে একই গ্রামের আসামিরা পিটিয়ে গুরুতর আহত করে।

আরও পড়ুন : বাজারে আসছে ক্যান্সারের ভ্যাকসিন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তৎকালীন নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঐ ঘটনায় নিহতের স্ত্রী মিনারা আক্তার বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে কবিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঐ মামলায় কবিরহাট থানা পুলিশ তদন্ত শেষে অভিযুক্ত ৫ আসামির বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে রুহুল আমিনকে হত্যার ঘটনায় পিতা-পুত্রসহ ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত।

আরও পড়ুন : আবারও বাড়ল চিনি-ব্রয়লার মুরগির দাম

আসামিরা হলেন- আবুল হাসেম ও তার ছেলে নূরনবী, আব্দুল হক ও তার ছেলে মো. রাসেল এবং আবদুর রহিম।

এ আদেশে আদালত আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর কারাদন্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আবুল হাসেম ছাড়া বাকি আসামীরা পলাতক রয়েছেন।

আরও পড়ুন : পরিস্থিতি নিয়ন্ত্রণে ২২ ম্যাজিস্ট্রেট নিয়োগ

গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল শুক্রবার রাতে রাজধানীর ধোলাইখাল এলাকায় অভিযান চালিয়ে রাসেলকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে রাসেল বলেন, মামলায় যাবজ্জীবন সাজা ঘোষণার পর সে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিজের নাম পরিবর্তন করে আত্মগোপনে ছিল। প্রথমে সে ঢাকায় ট্রাকের হেলপার এবং পরবর্তীতে দেশের বিভিন্ন স্থানে মিনি ট্রাক ড্রাইভার হিসেবে আত্মগোপনে ছিল।

আরও পড়ুন : চীনকে পাল্টা হুঁশিয়ারি তাইওয়ানের

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা