ছবি: সংগৃহীত
সারাদেশ

পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

নিজস্ব প্রতিবেদক : ফরিদপুর জেলায় রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে অনিয়ম ও হয়রানির অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আরও পড়ুন : অভিবাসন কেন্দ্রে অগ্নিকাণ্ড, নিহত ৩৭

বুধবার (২৮ মার্চ) ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযানে অংশ নেয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট টিম রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেবা গ্রহীতাদের সাথে কথা বলে অনিয়ম ও হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

আরও পড়ুন : নওগাঁয় নারীর মৃত্যুর ঘটনায় তদন্ত হচ্ছে

দুদক সূত্রে জানা যায়, দুদকের ফরিদপুর অফিসের একটি এনফোর্সমেন্ট টিম রাজবাড়ীর আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান পরিচালনা করে। অভিযোগের তীর পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক প্রবীর বড়ুয়া। অভিযানকালে সেবা গ্রহীতাদের সাথে কথা বলে অনিয়ম ও হয়রানির অভিযোগের সত্যতা পাওয়া যায়।

এনফোর্সমেন্ট টিম দেখতে পায়, পাসপোর্ট অফিসের সামনে আবেদন করে দেওয়ার কম্পিউটার দোকানের দালাল ও অফিসের কর্মচারীদের মাধ্যমে সরকারি ফির অতিরিক্ত অর্থ দিলে দ্রুত পাসপোর্ট পাওয়া যায়। অন্যথায় ভোগান্তির শিকার হতে হয়।

আরও পড়ুন : ২১ এপ্রিল থেকে পোশাক কারখানায় ছুটি

প্রাপ্ত অনিয়ম ও অভিযোগের ব্যাপারে অফিস প্রধান উপ-সহকারী পরিচালক প্রবীর বড়ুয়াকে সতর্ক করা হয় এবং সেবার মান উন্নত করতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা