সারাদেশ

ঈশ্বরগঞ্জে দুই সার ব্যবসায়ীকে জরিমানা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ক্যাশমেমো না থাকায় ও দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না টানানো এবং লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় দুই খুচরা সার ডিলারকে পাঁচ হাজার করে মোট দশ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: করোনা টিকা তৈরির শীর্ষ বিজ্ঞানী খুন

রবিবার (৫ মার্চ) বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আবদুল ওয়াহেদ খান, কৃষি সম্প্রসারণ অফিসার পৃতীশ চন্দ্র পাল প্রমুখ।

এ সময় সারের বাড়তি দাম না রাখার বিষয়েও সতর্ক করা হয়েছে ব্যবসায়ীদের। পাশাপাশি তাদের সতর্ক করা হয় ভবিষ্যতে যেন এমন অপরাধ আর না করে। একইসঙ্গে ব্যবসায়ীদের নিয়মিত পণ্যের মূল্য তালিকা হালনাগাদ করা এবং পণ্য ক্রয়-বিক্রয়ে পাকা রশিদ সংরক্ষণ করার প্রতি আহ্বান জানান অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, জনস্বার্থে সারের সুষ্ঠু সরবরাহের জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

দেশে সড়ক দুর্ঘটনায় সেপ্টেম্বরে নিহত ৪২৩, দিনে গড়ে ১৪ জন

সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা