সারাদেশ

শিক্ষিকাকে যৌন হয়রানি, সহ-সভাপতি গ্রেফতার

নিনা আফরিন (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়ায় এক শিক্ষিকাকে যৌন হয়রানির অভিযোগে পক্ষিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি বশির মৃধাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: আত্মহত্যা থেকে তরুণীকে বাঁচাল পুলিশ

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে তাকে পক্ষিয়াপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গতকাল শুক্রবার সন্ধ্যায় ওই শিক্ষিকা বাদী হয়ে বশির মৃধার নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, বালিয়াতলী ইউনিয়নের পক্ষিয়াপাড়া গ্রামের শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া আসার সময় বশির মৃধা প্রায়ই তাকে কু-প্রস্তাব দিতো। এতে সে রাজি না হওয়ায় গত ৫ ফেব্রুয়ারী রাত নয়টায় বশির মৃধা ওই শিক্ষিকার বাড়িতে গিয়ে তাকে যৌন হয়রানি করে। পরে বশির মৃধার ভয়ে ওই শিক্ষিকা বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়।

আরও পড়ুন: উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে বাংলাদেশ

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানায়, আসামিকে মামলায় গ্রেফতার দেখিয়ে আজ আদালতে প্রেরণ করা হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

ফ্রান্স-ইতালি ম্যাচে জয় পায়নি কেউই

ইতালির বিপক্ষে প্রথমার্ধে বিবর্ণ হলেও দ্বিতীয়ার্ধে...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা