ছবি : সংগৃহিত
সারাদেশ

ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে সারবাহী হ্যান্ড ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছে।

আরও পড়ুন : মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন

নিহতরা হলেন, উপজেলার চর জুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মধ্য ব্যাগা গ্রামের মো.সেলিমের ছেলে শাহাদাত হোসেন (১৮) ও তার ফুফাতো ভাই একই এলাকার নুর আলমের ছেলে মো.ফরহাদ (১৫)।

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার পাংকার বাজার সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত পৌনে ৯ টার দিকে উপজেলার পাংকার থেকে মোটরসাইকেলে করে শাহাদাত ও তার ফুফাতো ভাই ফরহাদ নিজ বাড়িতে ফিরছিলেন।

আরও পড়ুন : মটরসাইকেল দুর্ঘটনায় স্কুল শিক্ষিকা নিহত

এ সময় তাদের মোটরসাইকেলটি পাংকার বাজার এলাকার পশ্চিমে ছিদ্দিক মেম্বারের দোকান সংলগ্ন সড়কে পৌঁছলে বিপরীত দিক থেকে নিয়ন্ত্রণ হারানো সারবাহী হ্যান্ড ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই গুরুত্বর আহত হয় মোটরসাইকেল আরোহী দুই ভাই। পরে স্থানীয় লোকজন আহত শাহদাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

অপরদিকে, ফারহাদকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, ‘রাত পৌনে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ মারা যায়।’

চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বলেন, ‘ঘটনাস্থল থেকে হ্যান্ড ট্রাক্টর ও মোটরসাইকেল জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

তবে ট্রাক্টরের চালক পলাতক। এ ঘটনায় নিহতে পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা