সারাদেশ

থানচিতে কেএনএফ সহ ২০ জঙ্গি গ্রেফতার

আবু রাসেল সুমন (খাগড়াছড়ি) : পার্বত্য বান্দরবানে রুমা ও থানচি"র দুর্গম এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাড়াশী অভিযানে নব্য জঙ্গি সংগঠন "জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্কিয়া" র ১৭ জন সক্রিয় সদস্য এবং কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ৩ সদস্যসহ ২০ জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: পাবনা ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

এসময় তাদের কাছ থেকে অত্যাধুনিক দেশি-বিদেশি অস্ত্র, গুলিসহ বিপুল পরিমাণ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (৮ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাব ফোর্সের মিডিয়া উইং কমান্ডার খন্দকার আল মঈন ।

তিনি জানান, পার্বত্য অঞ্চলে জঙ্গি তৎপরতার নির্মুলের লক্ষে সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে , নব্য জঙ্গি সংগঠনের সদস্যরা বান্দরবানের থানচির লোয়াংচুয়াল পাড়া হয়ে রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকার দিকে অগ্রসর হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র‍্যাবের ৭টি টিম সদর রেমাক্রি ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

এক পর্যায়ে র‍্যাবের উপর জঙ্গিরা অর্তকিত গুলি চালালে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এসময় দুপক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিয়ের ঘটনা ঘটে। এই অভিযানে ১৭ জন জঙ্গি ও ৩ স্থানীয় শসস্ত্র সন্ত্রাসীসহ ২০ জনকে গ্রেফতার করা হয়,এবং তাদের কাছ থেকে অত্যাধুনিক দেশি-বিদেশি অস্ত্র, গুলিসহ বিপুল পরিমাণ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যুবককে মারধর

গ্রেফতারকৃত জঙ্গী সদস্যারা হলেন- কুমিল্লা জেলার মো. মাহবুবুর রহমানের ছেলে মো. আস সামী রহমান খোদ (১৯), বেতাগী বরগুনা জেলার মালেক মোল্লার ছেলে মো. সোহেল মোল্লা (২২) পটুয়াখালী জেলার ফোরকান ফকিরে ছেলে মো. আল আমিন ফকির মোস্তাক(১৯), কুমিল্লা লাঙ্গল কোট জেলার আব্দুল লতিফের ছেলে মো. জহিরুল ইসলাম ওরফে ওমর ফারুক, পটুয়াখালী সদরের আলতাফ হোসেনের ছেলে মো. মিরাজ সিকদার প্রকাশ আশরাফ হোসেন(২৬) টঙ্গীবাড়ি মুন্সগঞ্জ জেলার আব্দুল কুদ্দুসের ছেলে রিয়াজ শেখ প্রকাশ জায়েদ(২৪), মহিপুর পটুয়াখালী জেলার ইসমাইল হোসেন হওলাদারের ছেলে মো. ওবায়দুল্লাহ প্রকাশ সাকিব প্রকাশ শান্ত, মির্জাগঞ্জ পটুয়াখালী জেলার আনিছ মুসল্লির ছেলে জুয়েল মাহমুদ(২৭), ধনবাড়ি টাঙ্গাইল জেলার দুলাল রহমানের ছেলে মো. ইলিয়াছ রহমান প্রকাশ তানজিল প্রকাশ সোহেল(৩২), ঝালকাঠি সদরের আবু ইউসুফ হাওলাদারের ছেলে মো. হাবিবুর রহমান প্রকাশ মোড়া(২৩), কুমিল্লা সদরের মালেক ফরাজীর ছেলে মো. শাখাওয়াত হোসেন প্রকাশ মাবরুর(২১), কোতয়ালী বরিশাল জেলার নাসির হওলাদারের ছেলে মো. আবদুস সালাম রাকি প্রকাশ রাসেল(২৮), লাকসাম কুমিল্লার মওলানা হোসাইন আহাম্মদের ছেলে যোবায়ের আহাম্মদ প্রকাশ আইমান(২৯), দশমিনা পটুয়াখালীর মাহবুব মাতুব্বরের ছেলে মো. শামীম হোসেন প্রকাশ আবু হুরাইরা (২৬), মাধবপুর হবিগঞ্জের মৃত কুতুবুর রহমানের ছেলে তাওয়াবুর রহমান সোহান(২০), বরিশালের গোলাম মোস্তফার ছেলে মো. মাহমুদ ডাকুয়া(২০), মাগুরার মৃত শামসুর রহমানের ছেলে মো. আবু হুরাইরা প্রকাশ মিরাজ(২২)। এছাড়াও পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী শসস্ত্র সংগঠন কেএনএফ এর সদস্যরা হলেন- লাল মোল সিয়াম বম, ফ্লাগ ক্রস ও মালসম পাংকুয়া।

আরও পড়ুন: পরীক্ষায় ফেল, কলেজ ছাত্রীর আত্মহত্যা

এসময় জঙ্গী সদস্যদের কাছ থেকে অস্ত্র, গুলি ও সরঞ্জামের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র, গেলাবারুদ ও বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী বই, ককটেল, লিফলেট, অস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে রক্ষিত নগদ ৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা