সারাদেশ

ডুবে গেলো সার বোঝাই কার্গো

সান নিউজ ডেস্ক: মোংলায় পশুর চ্যানেলে বিদেশি জাহাজ ধাক্কা দিয়ে সার বোঝাই এমভি শাহাজালাল এক্সপ্রেস নামের একটি কার্গো ডুবে গেছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাত ১১টার দিকে পশুর চ্যানেলে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন শাহীন মজিদ।

ক্যাপ্টেন জানান, ‘রাত ১১টার দিকে বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ার ৯ নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি ভিটা অলিম্পিক থেকে প্রায় ৫০০ টন সার (এমওপি) বোঝাই করে কার্গো জাহাজ এমভি শাহজালাল এক্সপ্রেস খুলনার শিরোমনির উদ্দেশ্যে ছেড়ে আসে। পথে অন্ধকার ও ঘন কুয়াশার কারণে ৮ নম্বর অ্যাংকোরেজে থাকা বিদেশি বাণিজ্যিক জাহাজ এমভি সুপ্রিম ভেলরের পেছনে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে কার্গোটি ডুবে যায়। ডুবে যাওয়া কার্গোর ৮ স্টাফকে রাতেই উদ্ধার করেছে কোস্ট গার্ড।’

আরও পড়ুন: চালু হলো পল্লবী স্টেশন

তিনি আরও জানান, ‘কার্গোটি ডুবে গেলেও বর্তমানে পশুর চ্যানেল দিয়ে অন্য নৌযান চলাচল স্বাভাবিক আছে। বুধবার (২৫ জানুয়ারি) সকালে দুর্ঘটনাকবলিত স্থানে রেড মার্কিংয়ের জন্য হারবার বিভাগের একটি টিম পাঠানো হয়েছে। ডুবে যাওয়া কার্গোটির ফিটনেস সার্টিফিকেট আছে।’

এমভি ভিটা অলিম্পিক জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট মো. মিজানুর রহমান জানান, ‘ভিটা অলিম্পিক জাহাজ থেকে প্রায় ৫০০ টন সার নিয়ে খুলনায় যাওয়ার পথে কার্গো এমভি শাহজালাল এক্সপ্রেস বিদেশি জাহাজের পেছনে ধাক্কা লেগে ডুবে যায়। তবে তিনি জাহাজের মালিক কে তা জানাতে পারেননি।’

আরও পড়ুন: ম্যাক্রোঁর দ্বারস্থ জেলেনস্কি!

এই ঘটনায় ‘সেভ দ্যা সুন্দরবন’ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ ফরিদুল ইসলাম জানিয়েছেন, ‘পশুর চ্যানেলের সুন্দরবনের অভ্যন্তরে সারবোঝাই নৌযান ডুবিতে জলজপ্রাণীর ক্ষতি হতে পারে। অপরদিকে বিভিন্ন সময়ে ডুবন্ত নৌযান উত্তোলনে বিলম্ব হওয়ায় চ্যানেলে পলি পড়ে নাব্য সংকটের ঝুঁকি বাড়ছে।’

এছাড়াও তিনি ফিটনেসবিহীন নৌযান চলচলা বন্ধে সংশ্লিষ্টদের কঠোর ও সর্তকীকরণ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সান নিউজ/এনজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা